মারুতির নতুন গাড়ি আসছে বাজারে, এস-প্রেসো! এসইউভি স্টাইলে কিন্তু আদতে হ্যাচব্যাক
দ্য ওয়াল ব্যুরো: গত বছর অটো এক্সপো-তে ‘কনসেপ্ট কার’ হিসাবে যখন দেখানো হয়েছিল, তখন ধন্য ধন্য পড়ে গিয়েছিল! মারুতি সুজুকি-র তরফ থেকে বলা হয়েছে, এটা আপাতত তাদের ভাবনা মাত্র। আগামী দিনে বাজারের চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে এ হল তাদের ‘ফিউচার
শেষ আপডেট: 28 August 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: গত বছর অটো এক্সপো-তে ‘কনসেপ্ট কার’ হিসাবে যখন দেখানো হয়েছিল, তখন ধন্য ধন্য পড়ে গিয়েছিল! মারুতি সুজুকি-র তরফ থেকে বলা হয়েছে, এটা আপাতত তাদের ভাবনা মাত্র। আগামী দিনে বাজারের চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে এ হল তাদের ‘ফিউচার এস কনসেপ্ট কার’।
দেশ জুড়ে গাড়ি বিক্রিতে এখন মন্দা। তার ধাক্কা লেগেছে মারুতি সুজুকির উৎপাদনেও। কিন্তু এরই মধ্যে সেই গাড়িটিই এ বার বাজারে আনতে চলেছে মারুতি সুজুকি। নাম রাখা হয়েছে এস-প্রেসো! ৩০ সেপ্টেম্বর সমারোহের সঙ্গে গাড়িটি বাজারে আনবে মারুতি।
কেমনতর সে গাড়ি?
বলা হচ্ছে, এস-প্রেসো দেখতে এসইউভি-র মতো। কিন্তু আদতে এটি পুরোদস্তর একটি হ্যাচব্যাক। রেনো কুইড, ডাটসন রেডি গো-র সঙ্গে পাল্লা দেবে এই গাড়ি।

মারুতি-র এন্ট্রি লেভেল কার তথা স্মল কার সেগমেন্টে এমনিতেই জনপ্রিয় হল অল্টো কে-১০। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এস-প্রেসো শেষমেশ অল্টো-র বাজারটাই ধরে নেবে না তো! সংস্থা সূত্রেো বলা হচ্ছে, এস-প্রেসো-র দাম হবে অল্টো-র থেকে একটু বেশি।

এস-প্রেসো টেস্টের সময়েই তার ছবি ফাঁস হয়ে গিয়েছিল বাজারে। জানা যাচ্ছে, নতুন গাড়িটি হবে বিএস-৬ কমপ্লায়েন্ট। গাড়িতে আধুনিক ইনফোটেইনমেন্টের ব্যবস্থা অ্যাপল প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সিস্টেমও থাকবে। বেস মডেলের দাম শুরু হতে পারে সাড়ে তিন লক্ষ টাকা।