Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যায় ডুবেছে গ্রাম, নৌকা নিয়েই কনে চললেন বিয়ে করতে! দেখুন ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ‘মিঞাঁ বিবি রাজি তো ক্যায়া কারেগা কাজী!’ এই প্রবাদের সঙ্গে তো আপনারা সকলেই পরিচিত। কিন্তু এখানে ব্যাপারটা কাজী না, বিয়েতে বাদ সাধছিল বৃষ্টি। বৃষ্টিকে তোয়াক্কা না করেই পাত্রী স্বয়ং নৌকা নিয়ে হাজির পাত্রের বাড়ি, বিয়ে

বন্যায় ডুবেছে গ্রাম, নৌকা নিয়েই কনে চললেন বিয়ে করতে! দেখুন ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 15 July 2022 08:37

দ্য ওয়াল ব্যুরো: ‘মিঞাঁ বিবি রাজি তো ক্যায়া কারেগা কাজী!’ এই প্রবাদের সঙ্গে তো আপনারা সকলেই পরিচিত। কিন্তু এখানে ব্যাপারটা কাজী না, বিয়েতে বাদ সাধছিল বৃষ্টি। বৃষ্টিকে তোয়াক্কা না করেই পাত্রী স্বয়ং নৌকা নিয়ে হাজির পাত্রের বাড়ি, বিয়ে করতে।

অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) ভেসে যাচ্ছে বন্যায় (Flood)। ৩৬ বছর পর আবারও এই রকম ভয়ংকর বন্যার কবলে পড়েছে অন্ধ্রপ্রদেশ। আগস্ট মাসে বিয়ে (Marriage on Boat) হওয়ার কথা ছিল প্রশান্তি ও অশোকের। কিন্তু বর্ষাকাল এড়াতে তাঁরা সিদ্ধান্ত নেন জুলাই মাসেই বিয়েটা সেরে নেওয়ার। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। শুরু হয়ে গেল বন্যা।

কোনাসিমা রাজ্যের বাসিন্দা এই যুবক-যুবতী। গোদাবরীর জলে ভেসে গিয়েছে ওই রাজ্যের ১০টি গ্রাম। বরের গ্রামেরও বেশ কিছু অংশ জলের তলায়। কনের গ্রাম তখনও ডোবেনি। গ্রাম জলের তলায় যাওয়ার আগেই বউ সেজে কনে উঠে পড়লেন নৌকায়। সঙ্গে নিলেন পরিবারের কিছু মেয়েদের। তারাও বেশ সুন্দর সেজেগুজে হাজির নৌকাতে। নৌকা চড়ে বউ চললেন বিয়ে করতে।

https://twitter.com/umasudhir/status/1547816054571044864?s=20&t=s9J2taoWVR-SLP1xXCmpsw

মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। ১৯৮৬-র পর আবার এই ২০২২-এ গোদাবরীর এই ভয়ংকর রূপ দেখা গেল।

মাঙ্কি পক্স নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের


```