Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Maria Sharapova: শারাপোভা মা হতে চলেছেন, জন্মদিনেই সুখবর দিলেন প্রাক্তন টেনিস তারকা

দ্য ওয়াল ব্যুরো: নিজের ৩৫ তম জন্মদিনটাকেই সুখবর ঘোষণার জন্য বেছে নিলেন প্রাক্তন টেনিস (Tennis) তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার তিনি সকলকে জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। ২০২০ সালেই খেলার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পাঁচবা

Maria Sharapova: শারাপোভা মা হতে চলেছেন, জন্মদিনেই সুখবর দিলেন প্রাক্তন টেনিস তারকা

শেষ আপডেট: 20 April 2022 05:50

দ্য ওয়াল ব্যুরো: নিজের ৩৫ তম জন্মদিনটাকেই সুখবর ঘোষণার জন্য বেছে নিলেন প্রাক্তন টেনিস (Tennis) তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার তিনি সকলকে জানিয়েছেন তিনি মা হতে চলেছেন।

২০২০ সালেই খেলার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার সুখবর তিনি শুনিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁর ৪.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

আরও পড়ুন: স্ত্রী ধনশ্রীর রসিকতা চাহালের সঙ্গে, হারকিউলিসের উৎসবই লিগের ট্রেডমার্ক

ইনস্টাগ্রামে শারাপোভা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রোদ মাখছেন টেনিস তারকা। খোলামেলা পোশাকে স্পষ্ট ফুটে উঠেছে তাঁর বেবি বাম্প। এই ছবির সঙ্গে তিনি লিখেছেন খুব দামী একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়া সবসময় আমার বিশেষত্ব।

অর্থাৎ তাঁর শরীরের মধ্যে যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে এই পোস্ট থেকেই পরিষ্কার করে দিয়েছেন শারাপোভা। মঙ্গলবার ৩৫ বছরে পা দিয়েছেন তিনি। সেই জন্মদিনের শুভ মুহূর্তেই সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রাক্তন টেনিস তারকা।

গত ডিসেম্বরেই শারাপোভা জানিয়েছিলেন ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। রাশিয়ার হয়েই সারা জীবন টেনিসের নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শারাপোভা। নিজেকে রাশিয়ান হিসেবেই পরিচিত করেন তিনি। তবে ছোট থেকে আমেরিকাতেই তাঁর বাস।


```