
শেষ আপডেট: 8 July 2022 07:00
দ্য ওয়াল ব্যুরো: ইবোলার (Ebola) পর এবার মারবার্গের (Marburg) হানা আফ্রিকায় (Africa)। বুধবার ঘানাতে (Ghana) মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুজনের। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO) জানাচ্ছে মারবার্গও ইবোলা ভাইরাসের মতোই মারাত্মক।
ঘানার এই দুই ইবোলা আক্রান্ত মৃত ব্যক্তির উপসর্গ প্রায় একই রকম ছিল। ডাইরিয়া, জ্বর, গা গোলানো ও বমি এই সমস্ত উপসর্গ কমবেশি দুজনেরই ছিল। আপাতত এগুলোকেই মারবার্গের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে।
ঘানায় মৃত ওই দুই ব্যক্তির স্যাম্পেল পাঠানো হয়েছে সেনেগালের একটি ল্যাবে। সেখানে দ্বিতীয়বার পরীক্ষা করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে যে তাদের মৃত্যু মারবার্গ ভাইরাসের কারণেই হয়েছে কিনা। তাই যদি হয়, তাহলে পশ্চিম আফ্রিকাতে মারবার্গের এটা দ্বিতীয় হানা বলেই ধরে নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরে, মারবার্গের একটা কেস ধরা পড়েছিল গিনিয়াতে।
১৯৬৭ সালে, পূর্ব ও দক্ষিণ আফ্রিকাতে মারবার্গ বেশ বড় রকমের থাবা বসিয়েছিল। সেই সময়ের থেকে এই ২০২২ সালের মারবার্গের আক্রমণে মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গর্ভপাতের একমাত্র ক্লিনিক বন্ধ করার নির্দেশ, আদালতে খারিজ মিসিসিপির এই সংস্থার আবেদন