Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজাপুরে মাওবাদী নিশানায় বিএসএফ, আহত ৬

দ্য ওয়াল ব্যুরো : ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হয়ে গিয়েছে দুদিন আগে । কিন্তু হিংসার বিরাম নেই। ভোটের ডিউটি শেষ করে বুধবার বিজাপুর থেকে বাসে চড়ে বিএসএফের সদর দফতর মহাদেবঘাটে ফিরছিলেন জওয়ানরা। বাস যখন গন্তব্যস্থল থেকে মাত্র চার কিলো

বিজাপুরে মাওবাদী নিশানায় বিএসএফ, আহত ৬

শেষ আপডেট: 14 November 2018 06:10

দ্য ওয়াল ব্যুরো : ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হয়ে গিয়েছে দুদিন আগে । কিন্তু হিংসার বিরাম নেই। ভোটের ডিউটি শেষ করে বুধবার বিজাপুর থেকে বাসে চড়ে বিএসএফের সদর দফতর মহাদেবঘাটে ফিরছিলেন জওয়ানরা। বাস যখন গন্তব্যস্থল থেকে মাত্র চার কিলোমিটার দূরে, তখন রাস্তায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা । বিএসএফের চার জওয়ান, ছত্তীসগড় পুলিশের এক জওয়ান এবং এক বাইক আরোহী গুরুতর আহত হন । বিস্ফোরণের পরে বিএসএফ জওয়ানদের লক্ষ করে গুলিও চালায় মাওবাদীরা। জওয়ানরাও পালটা গুলি চালায়। গুলিবিনিময় থামার পরে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে । গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি আক্রমণের চাপে ছত্তীসগড়ে অনেকটাই পিছু হটেছে মাওবাদীরা । কিন্তু এখনও তাদের পুরোপুরি শেষ করা যায়নি । দণ্ডকারণ্যের অবুঝমাড় অঞ্চলে যাতে ভোট না করানো যায়, সেজন্য তারা যথাসাধ্য অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে। গত ১২ তারিখে ছত্তীসগড়ে প্রথম দফায় ভোটের আগে মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে প্রাণ যায় বেশ কয়েকজনের । ভোটের দিন সকালেই আইইডি বিস্ফোরণ ঘটে । দুপুর নাগাদ বিজাপুরেই কোবরা জওয়ানদের সঙ্গে গুলিবিনিময় হয় মাওবাদীদের । কয়েকজন জওয়ান আহত হন। মৃত্যু হয় পাঁচ মাওবাদীর। তার পরেও যে বিজাপুর থেকে মাওবাদীদের হটানো যায়নি, তার প্রমাণ মিলল বুধবার। সম্ভবত এদিন বিএসএফ জওয়ানরা আশাই করেননি মাওবাদীরা আক্রমণ করবে। কারণ ভোট হয়ে গিয়েছে। সম্ভবত ভোটের দিন কয়েকজনের মৃত্যুর প্রতিশোধ নিতে হামলা চালিয়েছে মাওবাদীরা । ভোটের দিন মাওবাদীরা কয়েকটি অঞ্চলে হামলা করলেও, বেশিরভাগ এলাকায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন। ১২ নভেম্বর সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন, আপনারা গণতন্ত্রের উৎসবে অংশ নিন । বনাঞ্চলের মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছিলেন। দিনের শুরুতে ভোটদানের হার কম হলেও পরে বুথের সামনে ভিড় বাড়তে থাকে। দিনের শেষে ভোট পড়ে প্রায় ৭০ শতাংশ । মূলত নিরাপত্তারক্ষীদের সতর্ক প্রহরার জন্যই মাওবাদীদের ভোট বয়কটের ডাক ব্যর্থ হয়। সেই রাগেও মাওবাদীরা বুধবার বিএসএফকে আক্রমণ করে থাকতে পারে। ছত্তীসগড়ে পরের দফায় ভোট ২০ নভেম্বর। এবার যেখানে ভোট হবে, সেখানে মাওবাদীদের প্রভাব নেই বললেই চলে। তাও সতর্ক থাকতে বলা হয়েছে নিরাপত্তারক্ষীদের । প্রথম দফায় ভোট বানচালে ব্যর্থ হয়ে মাওবাদীরা যে ফের দু-একটা জায়গায় গোলমালের চেষ্টা করবে না, এমন ভাবার কারণ নেই ।

```