Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মসমর্পণ করছেন মাওবাদী শীর্ষ নেতা গণপতি? উড়িয়ে দিল তাঁর দল

দ্য ওয়াল ব্যুরো : গত এক দশক ধরে তাঁর মাথার দাম কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের চেয়ে বেশি। তিনি হলেন সিপিআই মাওবাদী দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মুপ্পালা লক্ষ্মণ রাও ওরফে গণপতি। পুলিশের একাংশের দাবি, আর কয়েকদিনের মধ্যে তিনি তেলঙ্গানায় আত্ম

আত্মসমর্পণ করছেন মাওবাদী শীর্ষ নেতা গণপতি? উড়িয়ে দিল তাঁর দল

শেষ আপডেট: 4 September 2020 07:25

দ্য ওয়াল ব্যুরো : গত এক দশক ধরে তাঁর মাথার দাম কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের চেয়ে বেশি। তিনি হলেন সিপিআই মাওবাদী দলের প্রাক্তন সাধারণ সম্পাদক মুপ্পালা লক্ষ্মণ রাও ওরফে গণপতি। পুলিশের একাংশের দাবি, আর কয়েকদিনের মধ্যে তিনি তেলঙ্গানায় আত্মসমর্পণ করতে চলেছেন। কিন্তু বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেই দাবি উড়িয়ে দিয়েছে তাঁর দল। মিডিয়ায় বিবৃতি দিয়ে মাওবাদী পার্টির মুখপাত্র অভয় বলেন, ষড়যন্ত্র করে তাঁদের প্রাক্তন সাধারণ সম্পাদকের আত্মসমর্পণের কথা প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ও তেলঙ্গানা ও ছত্তিসগড়ের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্র করে গণপতির আত্মসমর্পণের কথা প্রচার করেছে। অভয়ের বক্তব্য, বয়সজনিত নানা অসুস্থতার কারণে দু'বছর আগে গণপতি মাওবাদী দলের সাধারণ সম্পাদকের পদটি ত্যাগ করেন। অভয়ের কথায়, "এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তেলঙ্গানা পুলিশ তাঁর আত্মসমর্পণের যে গল্প সাজিয়েছে তা সর্বৈব মিথ্যা।" কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভয় বলেছেন, "মানুষকে বিভ্রান্ত করার জন্য গণপতির আত্মসমর্পণের গল্প সাজাচ্ছেন মোদী। তিনি নিজের ব্যর্থতাগুলি থেকে মানুষের নজর ঘোরাতে চাইছেন।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের ধ্বংস করে ফেলা হবে। অভয় বলেন, "সরকার মাওবাদীদের ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। আমাদের দল তেলঙ্গানায় ও অন্যত্র শক্তিশালী হয়ে উঠছে।" মাওবাদী পার্টি যাই বলুক, ছত্তিসগড় ও তেলঙ্গানার যে নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের সঙ্গে লড়াই করছেন, তাঁদের আশা, গণপতি আর কিছুদিনের মধ্যে ধরা দেবেন। মহারাষ্ট্র, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী সংস্থা তাঁর মাথার দাম ঘোষণা করেছে। তিনি যখন মাওবাদী পার্টির সম্পাদক ছিলেন, তখন ৭০ জন সশস্ত্র গেরিলা তাঁকে পাহারা দিত। পুলিশ জানিয়েছে, গণপতির বয়স ৭৪। তাঁর উচ্চতা মাঝারি। ১৯৯৫ সালে তিনি প্রথমবার বড় ধরনের হামলা সংগঠিত করেন। তাতে এক ডিএসপি সহ ২৫ জন পুলিশকর্মী মারা যান। ২০০৬ সালে সালওয়া জুড়ুম অভিযান পরাজিত করার জন্য তাঁর নেতৃত্বে ৩৫ জন আদিবাসীকে খুন করা হয়। সেই বছরেই মাওবাদীরা উপালমেটা ক্যাম্প বিস্ফোরণে উড়িয়ে দেয়। ১৪ নাগা সৈনিক নিহত হন। ২০১৪ সালে তাঁর নেতৃত্বে সিআইএসএফের হিরোলি মাইনস ক্যাম্পে হামলা করে মাওবাদীরা। আটজন নিহত হন।

```