Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ডে রেললাইনে মাও বিস্ফোরণ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আটক বহু ট্রেন

দ্য ওয়াল ব্যুরো : সোমবার রাতে গিরিডির কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে দিল্লি-গয়া-হাওড়া রেলওয়ে সেকশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বিস্ফোরণের পরে ওই লাইনে ট্রেন এলে পরিণতি হত ভয়াবহ। বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। কিন্তু রেলকর্মীরা

ঝাড়খণ্ডে রেললাইনে মাও বিস্ফোরণ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আটক বহু ট্রেন

শেষ আপডেট: 16 October 2018 06:47

দ্য ওয়াল ব্যুরো : সোমবার রাতে গিরিডির কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে দিল্লি-গয়া-হাওড়া রেলওয়ে সেকশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বিস্ফোরণের পরে ওই লাইনে ট্রেন এলে পরিণতি হত ভয়াবহ। বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। কিন্তু রেলকর্মীরা সতর্ক থাকায় দ্রুত অন্যান্য স্টেশনে বিস্ফোরণের খবর পৌঁছে যায়। ওই লাইনে যাওয়ার কথা ছিল এমন ছটি ট্রেন আটকে দেওয়া হয় দীর্ঘক্ষণ। সোমবার রাত পৌনে ১১ টা নাগাদ মাওবাদীরা চৌধুরি বন্ধ স্টেশনের কাছে লাইনে বিস্ফোরণ ঘটায়। লাইনে অন্তত দু’ফুট উড়ে যায়। রেলওয়ে ডিরেক্টর (মিডিয়া) রাজেশ দত্ত বাজপেয়ী জানিয়েছেন, দুই রেলকর্মী মুবারক হোসেন ও চন্দ্র কুমারের তৎপরতায় দুর্ঘটনা ঠেকানো গিয়েছে। তাঁরা রাতে টহল দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজারকে সতর্ক করেন। ওই পথে কিছুক্ষণ বাদে একটি গুডস ট্রেন যাওয়ার কথা ছিল। ট্রেনটিকে সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয়। দুই সতর্ক রেলকর্মীকে রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিন লোহানি পুরস্কার দেবেন বলে জানিয়েছেন।

```