Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ সিআরপিএফ কর্মী নিহত মাওবাদী হামলায়, ওড়িশায় গুলির লড়াই

দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী হামলায় (maoist attack) তিন সিআরপিএফ কর্মীর প্রাণ গেল ওড়িশায়। আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) নুয়াপাড়া জেলায়। নিহতদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান। আর বাকি দুজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপ

৩ সিআরপিএফ কর্মী নিহত মাওবাদী হামলায়, ওড়িশায় গুলির লড়াই

শেষ আপডেট: 21 June 2022 14:45

দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী হামলায় (maoist attack) তিন সিআরপিএফ কর্মীর প্রাণ গেল ওড়িশায়। আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর।

ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) নুয়াপাড়া জেলায়। নিহতদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান। আর বাকি দুজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর।

জানা গেছে, ওড়িশায় জঙ্গলঘেঁষা পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার বিকেলে সেখানেই টহল দিচ্ছিলেন ওই সিআরপিএফ কর্মীরা। সেখানে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই। ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের অস্ত্রশস্ত্রও মাওবাদীরা লুঠ করেছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হংকংয়ের ঐতিহ্যবাহী ভাসমান রেস্তোরাঁ ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! দেখুন ভিডিও


```