Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জেলের মধ্যেই অনশনে প্রাক্তন মাও নেতা, পিএইচডি করার সুযোগ পেয়ে এবার নতুন দাবি অর্ণব দামের

খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।

জেলের মধ্যেই অনশনে প্রাক্তন মাও নেতা, পিএইচডি করার সুযোগ পেয়ে এবার নতুন দাবি অর্ণব দামের

অর্ণব দাম

শেষ আপডেট: 12 December 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: গত জুলাই মাস থেকে বর্ধমান জেলা সংশোধনাগারে রয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পিএইচডি করছেন। বুধবার থেকে ফের অনশন করছেন অর্ণব, এমনটাই সূত্রের খবর। বুধবার থেকে ওআরএস ছাড়া নাকি কিছুই মুখে তোলেননি তিনি।

কী এমন হল যে আবার তাঁকে অনশনে বসতে হল? জানা গিয়েছে, ৭৬ বছর বয়সী মায়ের সঙ্গে দেখা করার জন্য এক দিনের প্যারোল চেয়েছিলেন অর্ণব। কিন্তু সেই অনুমতি তাঁকে দেওয়া হয়নি। এরপরেই অনশন শুরু করেন তিনি।

খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।

গত ফেব্রুয়ারিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় তাঁকে।  তারপর থেকেই বর্ধমান জেলে রয়েছেন তিনি। এই অবস্থাতেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে চাইলে আদালত তাঁকে অনুমতি দেয়।

গত ২৬ জুন পুলিশের পাহারায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান অর্ণব। ৫ জুলাই মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। ইতিহাস বিভাগে ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পান। এই বিভাগে গবেষণা করার জন্য ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব। তারপরেই শুরু হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর ইতিহাস গবেষণা।  


```