
শেষ আপডেট: 22 December 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: শনিবার শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। বর্ধমান ও দমদম স্টেশনের কাছে লাইনের কাজের জন্য় সপ্তাহান্তে ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা।
শনিবার শিয়ালদহ মেইন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য আট ঘণ্টার পাওয়ার ব্লক রাখা হচ্ছে। একইসঙ্গে ওইদিন বর্ধমান স্টেশনও রেলের কাজ চলবে। ফলে হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ও ডাউনে বারোটি ও কর্ড লাইন দশটি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ডিভিশনে একই দিনে বিভিন্ন শাখায় ৪২টি ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিট থেকে শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
হাওড়া-বর্ধমান লাইনে বাতিল ট্রেন
বর্ধমান-হাওড়া মেইন: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২ ও ৩৭৮৪৮ লোকাল
হাওড়া-বর্ধমান মেইন: ৩৭৮২৩, ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ ও ৩৭৮৩৭ লোকাল
বর্ধমান-হাওড়া কর্ড: ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৬৮৪৮ লোকাল
হাওড়া-বর্ধমান কর্ড: ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১ লোকাল
শিয়ালদহ লাইনে বাতিল ট্রেন
শিয়ালদহ – বনগাঁ লোকাল: ৩৩৮১৩ আপ, ৩৩৮১৪ ডাউন
শিয়ালদহ – হাবরা লোকাল: ৩৩৬৫১ আপ, ৩৩৬৫৩ আপ, ৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৪ ডাউন
শিয়ালদহ – হাসনাবাদ লোকাল: ৩৩৫১১ আপ, ৩৩৫১২ ডাউন
শিয়ালদহ – ডানকুনি লোকাল: ৩২২১১ আপ, ৩২২১৩ আপ, ৩২২১৫ আপ, ৩২২১৭ আপ, ৩২২১৯ আপ, ৩২২১২ ডাউন, ৩২২১৪ ডাউন, ৩২২১৬ ডাউন, ৩২২১৮ ডাউন, ৩২২২০ আপ
শিয়ালদহ – দত্তপুকুর লোকাল: ৩৩৬১৩ আপ, ৩৩৬১২ ডাউন, ৩৩৬১৬ ডাউন
শিয়ালদহ – শান্তিপুর লোকাল: ৩১৫১৩ আপ, ৩১৫১৪ ডাউন বাতিল থাকবে শনিবার
শিয়ালদহ – গেদে লোকাল: ৩১৯১১ আপ, ৩১৯১৪ ডাউন
শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল: ৩১৮১৩ আপ, ৩১৮১৫ আপ, ৩১৮০২ ডাউন, ৩১৮১৪ ডাউন
শিয়ালদহ – ব্যারাকপুর লোকাল: ৩১২১৩ আপ, ৩১২১৪ ডাউন
শিয়ালদহ – নৈহাটি – বজবজ: ৩১৪১১ আপ, ৩৪০৫২ ডাউন, ৩১০৫১ আপ, ৩১৪২২ ডাউন, ৩১৪৭১ আপ, ৩১৪১৮ ডাউন
বজবজ – শিয়ালদহ লোকাল: ৩৪১১৭ আপ, ৩৪১১৮ ডাউন
শিয়ালদহ – রানাঘাট লোকাল: ৩১৬১১ আপ, ৩১৬১৫ আপ, ৩১৬১২ ডাউন, ৩১৬১৪ ডাউন
বেশ কয়েক মাস ধরে সপ্তাহের শেষে বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিলের রেওয়াজ চলছে। এছাড়া রাতের ট্রেনের লেট করার ছবিও প্রায়ই নজরে আসে। ফলে প্রতি সপ্তাহান্তেই সমস্যায় পড়ছেন যাত্রীরা। শনিবারও সেই একই অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন তাঁরা।