Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কান্দাহারে মসজিদে বিস্ফোরণ, হতাহত বহু

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তানের দক্ষিণে এক মসজিদে শুক্রবার বড় ধরনের বিস্ফোরণ (Blast) ঘটে। অন্তত ১৬ জন নিহত হন। আহত হয়েছেন ৪০ জন। এই নিয়ে একমাসে দু'বার মসজিদে বিস্ফোরণ ঘটল। তালিবান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, কান্দাহারের এ

কান্দাহারে মসজিদে বিস্ফোরণ, হতাহত বহু

শেষ আপডেট: 15 October 2021 11:06

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তানের দক্ষিণে এক মসজিদে শুক্রবার বড় ধরনের বিস্ফোরণ (Blast) ঘটে। অন্তত ১৬ জন নিহত হন। আহত হয়েছেন ৪০ জন। এই নিয়ে একমাসে দু'বার মসজিদে বিস্ফোরণ ঘটল। তালিবান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের এক মুখপাত্র বলেন, কান্দাহারের এক মসজিদে শুক্রবারের প্রার্থনার সময় বিস্ফোরণ ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, একাধিক বিস্ফোরণ ঘটেছিল। সাংবাদিকরা বিস্ফোরণস্থলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় অনেকে মাটিতে পড়ে আছেন। তালিবানের শাসনে আফগানিস্তানের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে আসছে। রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের একাংশ ডুবে আছে অন্ধকারে। বিদ্যুৎ সরবরাহ সেখানে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, তালিবান সরকার বিদ্যুতের বকেয়া বিল মেটাতে পারেনি, তাই বন্ধ করা হয়েছে বিদ্যুৎ। আগামী দিনে সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উজবেকিস্তান থেকে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ এবং কাবুলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে। আফগানিস্তান সূত্রের খবর, বিদ্যুতের যে বকেয়া বিল জমা হয়েছে তালিবান সরকারের কাছে, তার পরিমাণ প্রায় ৬২০০ কোটি মার্কিন ডলার। এই বিল মেটাতে পারছে না তালিবান। সদ্য দেশের ক্ষমতা দখল করেছে তারা। এর মধ্যে এত বিল মেটানো সম্ভব হচ্ছে না। এমনিতেই সে দেশের রাজনৈতিক ভাঁড়ার শূন্য। তাই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারের তরফে অবশ্য এই বকেয়ার কথা স্বীকার করা হয়নি। বলা হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণ প্রযুক্তিগত ত্রুটি। যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রুটি ঠিক করার চেষ্টা চালাচ্ছে তালিবান সরকার। যদিও আফগানিস্তানের একাধিক মিডিয়া রিপোর্ট সরকারের বকেয়ার প্রসঙ্গ তুলে ধরে আরও বড় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা প্রকাশ করেছে। সম্প্রতি জি- ২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগান নাগরিকদের জন্য “জরুরি এবং নিরবচ্ছিন্ন” মানবিক সহায়তা নিশ্চিত করার পক্ষে জোরালো সওয়াল করেন। পাশাপাশি আফগানিস্তানে একটি গঠনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন তিনি। জি-২০ সামিটে বক্তৃতার পর টুইট করে মোদী লেখেন “আফগানিস্তান প্রসঙ্গ নিয়ে জি -২০ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলাম। সে দেশ যাতে সন্ত্রাসবাদের ডেরায় পরিণত না হয়, তার জন্য সওয়াল করেছি।” প্রসঙ্গত তালিবান শাসিত আফগানিস্তানে এখন উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে আইসিস খোরাসান। তালিবানের থেকে বেশি কট্টরপন্থায় বিশ্বাস করে এই আইসিস খোরাসান। সম্প্রতি একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তান। আফগানিস্তানের এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

```