Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন, গ্যাসে ভর্তুকি পাচ্ছেন না বহু গ্রাহক

গত এক বছর ধরে যে যে গ্রাহকের ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে তার বিস্তারিত তালিকা তেল সংস্থাগুলির হাতে ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন, গ্যাসে ভর্তুকি পাচ্ছেন না বহু গ্রাহক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 October 2024 09:18

দ্য ওয়াল ব্যুরো: এমনিই রান্নার গ্যাস সিলিন্ডারে নামমাত্র ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। এখন যদি সেই টাকাও নিয়মিত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না জমা পড়ে তাহলে আর কিছু বলার থাকে না। 

জানা যাচ্ছে, কোনও না কোনও কারণে অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। যে কারণে ভর্তুকি আটকে যাচ্ছে।

গত এক বছর ধরে যে যে গ্রাহকের ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে তার বিস্তারিত তালিকা তেল সংস্থাগুলির হাতে ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তেল সংস্থাগুলি সেই তালিকা গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠিয়েছে। মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন ওই গ্রাহকদের কেওয়াইসি দ্রুত জমা বা সংশোধন করা হয়। 

পাশাপাশি এও জানানো হয়েছে যদি কোনও গ্রাহক ভর্তুকি নিতে না চান তাহলে তা যেন লিখিতভাবে জানিয়ে দেন। এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। কলকাতা ও তার সংলগ্ন সাধারণ গ্রাহকেরা সিলিন্ডার প্রতি ১৯.৫৭ টাকা ভর্তুকি পান। জেলার দিকে তাকালে দেখা যাবে কোথাও এই ভর্তুকি ৪ টাকা আবার কোথাও ১০ টাকা।

জিনিসপত্রের চড়া দামে নাস্তানাবুদ সাধারণ এবং স্বল্প আয়ের বড় সংখ্যক মানুষ। যদি এটুকুও না পান তাহলে তা হতাশাজনক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রশ্ন উঠছে বহুদিন ধরেই তো কেন্দ্র গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া চালাচ্ছে। তারপরেও ভর্তুকি পেতে অসুবিধায় পড়তে হচ্ছে কেন?


```