Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছানি অপারেশনের পর ২৫ জন দৃষ্টি হারিয়েছেন বলে অভিযোগ! কাঠগড়ায় গার্ডেনরিচের সরকারি হাসপাতাল

অন্তত ২২ থেকে ২৫ জন চোখে দেখতে পাচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনার পরই নতুন করে ওই হাসপাতালে ছানি অপারেশন বন্ধ রাখা হয়েছে।

ছানি অপারেশনের পর ২৫ জন দৃষ্টি হারিয়েছেন বলে অভিযোগ! কাঠগড়ায় গার্ডেনরিচের সরকারি হাসপাতাল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 July 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পর বড়সড় বিপত্তি! অন্তত ২২ থেকে ২৫ জন চোখে দেখতে পাচ্ছে না বলে অভিযোগ। ভুক্তভোগীদের কলকাতা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। 

এই ঘটনায় আতঙ্কিত রোগীর আত্মীয়রা হাসপাতালের বাইরেই কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, কয়েক দিন আগেই পরিচিতদের চোখে ছানির অপারেশন হয়েছিল। বুধবার ব্যান্ডেজ খোলার কথা ছিল। কিন্তু ব্যান্ডেজ খোলার পর তারা কিছুই দেখতে পাচ্ছেন না বলে জানান! অন্তত ২৫ জন রোগী এই সমস্যার মুখে পড়েছেন। এটা কি কোনও সাময়িক সমস্যা নাকি সত্যিই তাঁরা দৃষ্টি হারিয়েছেন, এটাই বুঝতে পারছেন না কেউ। 

ভুক্তভোগীদের ইতিমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের আরও একবার অপারেশন করা হয়েছে বলে খবর। যদিও কীভাবে সকলের দৃষ্টি চলে গেল তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। মেডিক্যাল কলেজের আরআইও বিভাগের প্রাথমিক অনুমান, ভুল অপারেশনের ফলে এমন ঘটতে পারে। অথবা, মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ দেওয়া হলেও দৃষ্টিশক্তি হারানো সম্ভব। এবার ঠিক কী ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। যদিও এই বিষয়ে গার্ডেনরিচ হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি ভাবে কোনও মন্তব্য করতে চায়নি। 

এই ঘটনার পরই নতুন করে ওই হাসপাতালে ছানি অপারেশন বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের সামনে বিক্ষোভও দেখাচ্ছেন রোগীদের আত্মীয়রা। তারা মনে করছেন, হাসপাতালের গাফিলতির কারণে রোগীদের চোখে সংক্রমণ হয়ে গেছে। তা থেকেই এই বিপত্তি। এই অভিযোগ ওঠার পরই অপারেশনে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।  


```