Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগদানের পরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন, রাগে পাত্রের বাবার নাক কেটে ফেলল পাত্রের আত্মীয়

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বাগদান (Engagement) পর্বও সারা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন (Breaking off) পাত্রীপক্ষ। সেই রাগে পাত্রীর বাবার (father) নাক (Nose) কেটে নিল (Chop Off) পাত্রের এক আত্মীয় (Relative)!

বাগদানের পরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন, রাগে পাত্রের বাবার নাক কেটে ফেলল পাত্রের আত্মীয়

শেষ আপডেট: 11 August 2022 12:21

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বাগদান (Engagement) পর্বও সারা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন (Breaking off) পাত্রীপক্ষ। সেই রাগে পাত্রীর বাবার (father) নাক (Nose) কেটে নিল (Chop Off) পাত্রের এক আত্মীয় (Relative)!

ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বার্মার জেলার ঝাপলি গ্রামে। আহত ব্যক্তির নাম কমল সিং ভাটি। জানা গেছে, তিনি মেয়ের বিয়ে ঠিক করেছিলেন সম্প্রতি। পাত্রের পরিবারেরই অন্য এক যুবকের সঙ্গে আগে বিয়ে হয়েছিল তাঁর ভাইঝির। সেই কারণেই একই পরিবারে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। সব হিসেবে মতোই এগোচ্ছিল। এমনকি, বাগদানও হয়ে গিয়েছিল পাত্র-পাত্রীর। এই সময় হঠাতই খুন হন তাঁর ভাইঝি। সেই ঘটনায় আঙুল ওঠে শ্বশুরবাড়ির লোকের দিকেই। এরপরেই মেয়ের বিয়ে ভেঙে দেন তিনি।

এরপরেই পাত্রের পরিবারের ১০ জন সদস্য লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করার পর তারা কমলবাবুর নাক কেটে ফেলে। তাঁকে জেলারই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সিও থানায়। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।

মুম্বইয়ের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শেয়ার মার্কেট দালাল জিগ্নেশ মেহেতা


```