Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

খামার বাড়ির পাশেই পড়ে যুবকের পোড়া মৃতদেহ, হাত-পা বাঁধা তার দিয়ে

দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত এলাকায় একটি খামারবাড়ির পাশ থেকে উদ্ধার হল এক যুবকের আগুনে পোড়া মৃতদেহ (Burnt Body)। মৃতদেহের দুটি হাত এবং দুটি পা তার দিয়ে বাঁধা ছিল (Hands And Legs Were Tied With Wire)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ি

খামার বাড়ির পাশেই পড়ে যুবকের পোড়া মৃতদেহ, হাত-পা বাঁধা তার দিয়ে

শেষ আপডেট: 19 December 2022 07:15

দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত এলাকায় একটি খামারবাড়ির পাশ থেকে উদ্ধার হল এক যুবকের আগুনে পোড়া মৃতদেহ (Burnt Body)। মৃতদেহের দুটি হাত এবং দুটি পা তার দিয়ে বাঁধা ছিল (Hands And Legs Were Tied With Wire)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স ৪০ বছরের কাছাকাছি। রবিবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় খামারবাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। মৃতের নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই যুবককে। তারপর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে দেহ। যুবককে অন্য কোথাও খুন করে পরিত্যক্ত জায়গায় তাঁর দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে মনে করছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ফরেনসিক দল। নমুনা সংগ্রহের কাজ শেষ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

'পুলিশকে আছাড় মারব' হুমকি মন্ত্রী বেচার, অনুব্রত বলেছিলেন 'বোম মারুন'


```