মনমোহন সিং ভাল আছেন, সেরে উঠছেন দ্রুত, জানালেন দিল্লি এইমসের চিকিৎসকরা
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন দিল্লি এইমস হাসপাতালের (Delhi AIIMS) চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, সুস্থ হয়ে উঠছেন তিনি। চিন্তার কারণ নেই।
সল্টলেকে ক্যাব
শেষ আপডেট: 15 October 2021 10:32
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন দিল্লি এইমস হাসপাতালের (Delhi AIIMS) চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, সুস্থ হয়ে উঠছেন তিনি। চিন্তার কারণ নেই।
সল্টলেকে ক্যাব ছিনতাই! চালককে কোপ মেরে গাড়ি হাতিয়ে চম্পট, গ্রেফতার যুগল
বুধবার সন্ধ্যায় জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। দিল্লি এইমসের কার্ডিও নিউরো সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর দেখভাল করছেন ডঃ নীতিশ নায়েকের তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
বৃহস্পতিবার বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে তাঁকে দেখতেও গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য। শুক্রবার সকালে মনমোহন সিংকে দেখতে এইমসে যান রাহুল গান্ধী।
দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, হাসপাতাল সূত্রের খবর তেমনটাই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'