Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে গোল করে নজির মনীষার! জার্নেল সিংয়ের গ্রাম থেকে ইতিহাস ভারতের মেয়ের

দ্য ওয়াল ব্যুরো: বাইচুং ভুটিয়া কিংবা সুনীল ছেত্রীরা যা করে দেখাতে পারেননি, সেটাই করে দেখালেন মনীষা কল্যাণ (Manisha Kalyan)। পাঞ্জাবের হোসিয়ারপুরের এই ২১ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার (Women Football) মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Cha

চ্যাম্পিয়ন্স লিগে গোল করে নজির মনীষার! জার্নেল সিংয়ের গ্রাম থেকে ইতিহাস ভারতের মেয়ের

শেষ আপডেট: 10 September 2023 02:06

দ্য ওয়াল ব্যুরো: বাইচুং ভুটিয়া কিংবা সুনীল ছেত্রীরা যা করে দেখাতে পারেননি, সেটাই করে দেখালেন মনীষা কল্যাণ (Manisha Kalyan)। পাঞ্জাবের হোসিয়ারপুরের এই ২১ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার (Women Football) মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গোলও করলেন। যা ভারতীয় ফুটবলেও (Indian Football) একটা মাইলফলক হয়ে থাকবে।

মনীষা যে গ্রাম থেকে উঠে এসেছেন, সেই গ্রাম থেকে উঠে এসেছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি ডিফেন্ডার প্রয়াত জার্নেল সিংও। এমনকী বহু তারকার জন্ম হয়েছে এই গ্রামে। মনীষার উত্থানও সেই মহল্লা থেকেই। (Manisha Kalyan)

গতবছরই ভারতীয় দলের এই নামী তারকা ইউরোপের সিপ্রিয়ট ক্লাব অ্যাপোলোন ডেভিসের হয়ে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁকে নেওয়া হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় দু’কোটি টাকার বিনিময়ে। সেই মনীষাই ওই ক্লাবের হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগের আসরে গোল পেলেন। তাও দূরপাল্লার বিস্ময় গোল করেছেন এই নামী প্রতিভা। খেলাটি ছিল সামগ্রেলো দলের বিরুদ্ধে।

https://twitter.com/90ndstoppage/status/1700546123126227380?s=20

সামগ্রেলোর বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে মনীষার দল অ্যাপোলোন। ম্যাচের শুরুতেই ক্যাটলিন রোজ ব্রিঙ্কম্যান ১-০ করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ৭১ মিনিটে দুরন্ত গোল করেন ভারতীয় তনয়া। বক্সের লাইন থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দিয়েছেন তিনি। দলের হয়ে শেষ গোলটি করেন জোয়ানা ফিলিপা অলিভিয়েরা।

২০২০-২১ মরশুমে ফেডারেশনের মহিলা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন মনীষা। চলতি বছরেই তিনি দেশের সেরা মহিলা ফুটবলার হয়েছেন। এ বছরে সোনার সময় চলছে পাঞ্জাবের এই মেয়েটির। এর আগের ম্যাচেও পরিবর্ত হিসেবে মাঠে নেমে তিনটি গোলের পাস বাড়িয়েছিলেন। এবার গোল করে ভারতীয় ফুটবলকে উপরে নিয়ে গেলেন মনীষা। চুনী-পিকে-বলরামদের দেশের এক তরুণীর হাত ধরে বিপ্লব হল নিঃশব্দেই।

দেশের জার্সি গায়ে পেলের রেকর্ড ভাঙলেন নেমার, বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ব্রাজিলেরও


```