Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঞ্জাবে স্টার ক্যাম্পেনার নন মনীশ, দল ভাঙে তবু কোন্দল থামে না কংগ্রেসের

  দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে ভোট। তার আগে পাঞ্জাব কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছে মনীশ তিওয়ারির নাম। তারপরেই শীর্ষ নেতাদের এক হাত নিলেন কংগ্রেস নেতা। বললেন, তাঁর নাম যে প্রচারকদের তালিকায় থাকবে না তা আগেই

পাঞ্জাবে স্টার ক্যাম্পেনার নন মনীশ, দল ভাঙে তবু কোন্দল থামে না কংগ্রেসের

শেষ আপডেট: 5 February 2022 15:41

 

দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে ভোট। তার আগে পাঞ্জাব কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছে মনীশ তিওয়ারির নাম। তারপরেই শীর্ষ নেতাদের এক হাত নিলেন কংগ্রেস নেতা। বললেন, তাঁর নাম যে প্রচারকদের তালিকায় থাকবে না তা আগেই জানতেন তিনি। এটা কোনও সিক্রেট নয়।

কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল শুক্রবার ৩০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিংরা রয়েছেন সেই তালিকায়। তাতে নাম না থাকায় ক্ষুব্ধ মনীশ তিওয়ারি। গত বছর পাঞ্জাব কংগ্রেসে কিছু রদবদল চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন মনীশ তিওয়ারি, গুলাম নবি আজাদ ও অন্যান্যরা। তিওয়ারি বলেছেন, যা হয়েছে তা যদি না হত তাহলেই আমি অবাক হতাম। কারণটাও সবার জানা। বুঝিয়ে দিয়েছেন, সেই চিঠির কারণেই রাখা হয়নি তাঁকে স্টার ক্যাম্পেনারের তালিকায়। গত কয়েক বছরে রাজ্যে রাজ্যে কংগ্রেসের জমি দুর্বল হয়েছে একনাগাড়ে। কোথাও সরকার পড়ে গেছে, কোথাও আবার পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মাথা চারা দিয়ে উঠেছে অন্তর্দ্বন্দ্ব। কিন্তু এই দুর্দশার মাঝেও দলের কোন্দলে রাশ টানছে না কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মনীশ তিওয়ারিকে অন্যতম প্রচারক না করার সিদ্ধান্তে সেটাই স্পষ্ট হয়েছে আবার। এখন দেখার ভোটের আগে পাঞ্জাব কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের জল কতদূর গড়ায়।

```