Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মণীশকে গ্রেফতার করল ইডিও, কাল জামিনের আর্জি শুনানির আগে বড় পদক্ষেপ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদকাণ্ডে সিবিআই তাঁকে আগেই গ্রেফতার করেছে। সিবিআইয়ের মামলায় এখন‌ তিহাড় জেলে বন্দি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বৃহস্পতিবার জেলে তাঁকে লাগাতার জেরা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টর

মণীশকে গ্রেফতার করল ইডিও, কাল জামিনের আর্জি শুনানির আগে বড় পদক্ষেপ

শেষ আপডেট: 9 March 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদকাণ্ডে সিবিআই তাঁকে আগেই গ্রেফতার করেছে। সিবিআইয়ের মামলায় এখন‌ তিহাড় জেলে বন্দি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বৃহস্পতিবার জেলে তাঁকে লাগাতার জেরা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও আম আদমি পার্টির এই নেতাকে গ্রেফতার করার কথা জানাল।

শুক্রবার মণীশের জামিন মামলার শুনানি হওয়ার কথা দিল্লি হাইকোর্টে। তার কয়েকঘন্টা আগে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত ঘোষণা করে ইডি বড় পদক্ষেপ করল। আগামীকাল তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য হাইকোর্টের কাছে আর্জি জানাতে পারে ইডি।

তিহাড় জেলে বন্দি মণীশকে বৃহস্পতিবার টানা জেরা করেন ইডির গোয়েন্দারা। বুধবারও কয়েক ঘন্টা জেরা করা হয় আম আদমি পার্টির এই নেতাকে। বৃহস্পতিবার ইডি তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত ঘোষণা করায় এই আপ নেতার জামিন পাওয়া আরও কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এখন দু'টি মামলায় তাঁকে জামিনের জন্য আলাদা করে লড়াই করতে হবে।

লক্ষণীয়, জেলে গিয়ে মণীশকে জেরার পাশাপাশি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে নোটিস পাঠিয়ে তলব করেছে ইডি।

ওয়াকিবহাল মহলের ধারণা এই দুইয়ের মধ্যে সম্পর্ক আছে। মণীশকে জেরা করে পাওয়া তথ্য কবিতাকে জিজ্ঞাসাবাদ করে মিলিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

কবিতা সাউথ গ্রুপ নামে হায়দরাবাদের একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে আছেন। ইডি ও সিবিআইয়ের অভিযোগ দিল্লির বিতর্কিত মদ নীতি তৈরিতে বিশেষ ভূমিকা ছিল সাউথ গ্রুপের। গোয়েন্দাদের আরও অভিযোগ, মদ ব্যবসায়ীদের দেওয়া ঘুষের টাকা ওই সংস্থার হাত ঘুরে আপের তহবিলে গিয়েছে।

সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ, বিতর্কিত মদ নীতি তৈরির সময় তিনি ঘন ঘন মোবাইল সেট বদল করেছেন। প্রমাণ লোপাটের উদ্দেশেই তিনি মোবাইল বদল করেন বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলির।

সিবিআই গত সপ্তাহে মদ কাণ্ডে হায়দরাবাদের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃতের সঙ্গে মণীশ ও কবিতার যোগাযোগ ছিল বলে গোয়েন্দাদের দাবি।

এদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে তিনি সব ধরনের সহযোগিতা করবেন বলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা জানিয়েছেন। দিল্লির ইডি দফতরে কবিতা যাবেন শনিবার। শুক্রবার তিনি দিল্লির যন্তর মন্তরে মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে ধর্নার বসবেন। কবিতার অনুরোধ মেনে ইডি তাঁকে শনিবার তলব করেছে।

কর্নাটকের ভোটে লড়বে মিম, ‘বাড়া ভাতে ছাই’ আশঙ্কা কংগ্রেসের


```