Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অসুস্থ দিল্লির আর এক মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : লেফটেন্যান্ট জেনারেলের অফিসে ধরনা দিতে গিয়ে অসুস্থ পড়লেন দিল্লির আর এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ধরনার সঙ্গে অনশনও চালিয়ে য

অসুস্থ দিল্লির আর এক মন্ত্রী

শেষ আপডেট: 18 June 2018 11:37

দ্য ওয়াল ব্যুরো : লেফটেন্যান্ট জেনারেলের অফিসে ধরনা দিতে গিয়ে অসুস্থ পড়লেন দিল্লির আর এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ধরনার সঙ্গে অনশনও চালিয়ে যাচ্ছিলেন। আজ ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে দেখেন, রক্তে কেটোনের লেভেল বেড়ে গিয়েছে বিপজ্জনকভাবে। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় কেজরিওয়াল সরকারের আর এক মন্ত্রী সত্যেন্দ্র জৈন হাসপাতালে ভর্তি হন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সোমবার সকালে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে তিরস্কার করে বলে, এভাবে কারও বাড়িতে অথবা অফিসে ধরনায় বসা যায় না। পরে আপ-এর শীর্ষস্থানীয় নেতা সঞ্জয় সিং বলেছেন, আমরা আগে সবরকম গণতান্ত্রিক পথে চেষ্টা করে দেখেছি। তাতে লাভ হয়নি দেখে ধরনায় বসেছি। কেজরিওয়ালদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের মদতে দিল্লি সরকারের বিরুদ্ধে অঘোষিত ধর্মঘট চালাচ্ছেন আইএস অফিসাররা। তাঁদের আন্দোলন  নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে দিল্লিতে। রবিবার আইএস অফিসাররা সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা কারও বিরুদ্ধে ধর্মঘট করছি না।  সোমবার আপের কয়েক হাজার সমর্থক মিছিল করে প্রধানমন্ত্রীর অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে।  পুলিশ তাদের মাঝপথে আটকে দেয়।

```