Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মণিপুরে সেনাকে ঘিরে ধরল ১৫০০ উন্মত্ত জনতা! ১২ জন দুষ্কৃতীকে মুক্তি দিতে বাধ্য হলেন জওয়ানরা

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২ মাস হতে চলল। মণিপুরে বিক্ষোভের (Manipur unrest) আগুন নেভা তো দূর, ক্রমশই আরও বাড়ছে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেনা এবং পুলিশি ধরপাকড়ে গ্রেফতার হয়েছে বহু দুষ্কৃতী। শন

মণিপুরে সেনাকে ঘিরে ধরল ১৫০০ উন্মত্ত জনতা! ১২ জন দুষ্কৃতীকে মুক্তি দিতে বাধ্য হলেন জওয়ানরা

শেষ আপডেট: 28 June 2023 02:11

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২ মাস হতে চলল। মণিপুরে বিক্ষোভের (Manipur unrest) আগুন নেভা তো দূর, ক্রমশই আরও বাড়ছে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেনা এবং পুলিশি ধরপাকড়ে গ্রেফতার হয়েছে বহু দুষ্কৃতী। শনিবার মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই রাতেই ইথাম গ্রামে ভারতীয় সেনাকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে অন্তত ১২০০ থেকে ১৫০০ জনের উন্মত্ত জনতার একটি দল। তাদের নেতৃত্ব দিয়েছিল মহিলারা। তারপরেই সাধারণ মানুষের প্রাণহানির ভয়ে একপ্রকার বাধ্য হয়েই গ্রেফতার হওয়া ১২ জন দুষ্কৃতীকে মুক্তি দিতে বাধ্য হয় সেনাবাহিনী (Army frees 12 militants)।

সেনার তরফে টুইট করে জানানো হয়েছে এই খবর। তারা আরও জানিয়েছে, শনিবারই ইথাম গ্রামের নির্দিষ্ট কিছু জায়গায় অভিযান চালিয়ে মেইতেই গোষ্ঠীর কাঙ্গলেই ইয়াওল কান্না লুপের ১২ জন দুষ্কৃতীকে আটক করা হয়েছিল। এই গোষ্ঠীর দুষ্কৃতীরাই ২০১৫ সালে একটি ৬ ডোগরা ইউনিটে অতর্কিত হামলা সহ আরও বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনায় জড়িত ছিল। কিন্তু সেনাবাহিনীর এই অভিযানে বাধা দেওয়ার লক্ষ্যে এদিন দিনভর সক্রিয় ছিল দুষ্কৃতীদের অন্তত ১২০০ থেকে ১৫০০ জনের একটি দল। রাতে যখন আটক হওয়া ওই ১২ জনকে নিয়ে ফিরছিলেন জওয়ানরা, তখন রীতিমতো অস্ত্র নিয়ে সেনার উপর চড়াও হয় তারা। তাদের নেতৃত্ব দিচ্ছিল বেশ কয়েকজন মহিলা।

স্বভাবতই সেনা-দুষ্কৃতী সংঘর্ষের জেরে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল, যার কারণে পাল্টা আক্রমণে না গিয়ে আটক করা ওই ১২ জন দুষ্কৃতীকে ছেড়ে দিতে বাধ্য হয় সেনা। এই সিদ্ধান্তের জন্য ভারতীয় সেনার তরফে ওই অভিযানের নেতৃত্ব দেওয়া ভারপ্রাপ্ত কম্যান্ডারের প্রশংসা করে বলা হয়েছে, 'এতে করে জনমানসে সেনাবাহিনীর মানবিক মুখ প্রকট হয়েছে।'

উল্লেখ্য, মণিপুরে অশান্তির সূত্রপাত হয় গত ৩ মে, যখন মেইতেই সম্প্রদায়ের মানুষ তফসিলি উপজাতি হিসেবে তাদের অন্তর্ভুক্তিকরণের দাবিতে পার্বত্য এলাকাগুলিতে একটি উপজাতি সংহতি মার্চ করেছিল। অন্যদিকে সংরক্ষিত বনভূমি থেকে কুকি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করা নিয়ে আগে থেকেই মণিপুর জুড়ে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা লেগেই ছিল। কিন্তু মেইতেইদের এই দাবির পরেই তার বিরোধিতায় পথে নামে কুকি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ১০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বর্ষার শুরুতেই রাতভর বৃষ্টিতে ভাসল মুম্বই, নর্দমায় ডুবে মৃত্যু ২ জনের! জল ছেঁচে দেহ উদ্ধার


```