Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মণিপুরে পুলিশের গাড়িতেও তল্লাশি, এমন নির্দেশ কেন দিল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) উপদ্রুত এলাকায় পুলিশের গাড়িও (police cars) রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশির (searched) নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে থাকা পুলিশকর্মীদের পরিচয়পত্রও ভাল করে খতিয়ে দেখতে বলা হয়েছে বিভিন্ন চেক পোস্টে ডিউটিরত যৌ

মণিপুরে পুলিশের গাড়িতেও তল্লাশি, এমন নির্দেশ কেন দিল প্রশাসন

শেষ আপডেট: 13 July 2023 05:52

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) উপদ্রুত এলাকায় পুলিশের গাড়িও (police cars) রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশির (searched) নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে থাকা পুলিশকর্মীদের পরিচয়পত্রও ভাল করে খতিয়ে দেখতে বলা হয়েছে বিভিন্ন চেক পোস্টে ডিউটিরত যৌথবাহিনীর জওয়ানদের।

রাজ্য প্রশাসন কেন এমন নির্দেশ জারি করেছে? আসলে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামবাসীরা জানায় হামলাকারীরা মণিুপুর (Manipur) পুলিশের কমান্ডো ফোর্সের কালো রঙের পোশাক পরা ছিল। সেখানে কর্মরত ইন্ডিয়া রিজার্ভ পুলিশ ফোর্সের পোশাকও প্রায় একই রঙের।

পুলিশ গ্রামবাসীদের বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ খুঁজে পাচ্ছিল না। নজরে রাখা হয়েছিল ছুটিতে থাকা এবং গোলমালের পর কাজে যোগদান না করা পুলিশ কর্মীদের উপর। দিন দুই হল দুটি ভিডিও পুলিশের হাতে আসে। তাতে দেখা যাচ্ছে হামলাকারীরা পুরোদস্তুর মণিপুর পুলিশের কমান্ডোদের পোশাক বাজার থেকে কিনে ব্যবহার করছে। ওই পোশাক পরে তারা গ্রামে অবাধে ঢুকে পড়ছে। তারপর সুযোগ মতো মানুষ খুন করে গা ঢাকা দিচ্ছে। পুলিশ জানিয়েছে, বিবদমান কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের এলাকাতেই এই ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে নিরাপত্তা জালে মুড়ে ফেলাতেই দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে হামলা চালাচ্ছে। সেই কারণে সমস্ত চেক পোস্টকে বলা হয়েছে পুলিশের গাড়ি থামিয়ে সেগুলি ভালো করে তল্লাশি করতে। পুলিশ কর্মীদের পরিচয় যাচাই করে নিতে। প্রয়োজনে কন্ট্রোল রুম থেকে যাচাই করে নিতে গাড়ির নম্বর, পুলিশ কর্মীদের নাম-পরিচয়।

মণিপুরে (Manipur) হিংসা মোকাবিলায় আরও একটি সমস্যা হয়েছে হাজার হাজার বাঙ্কার নিয়ে। অশান্ত এলাকার প্রায় সব গ্রামেই চারপাশে গ্রামবাসীরা বাঙ্কার তৈরি করেছে। সেখানেই গা ঢাকা দিয়ে আছে জঙ্গিরা। গ্রামবাসীরাই তাদের সুরক্ষার ব্যবস্থা করেছে। অ্যাকশন করে ফিরে আসার পর গ্রামে যাতে যৌথবাহিনী তল্লাশি চালাতে না পারে সে জন্য মহিলারা মানব প্রাচীর গড়ে তুলছে। নয়া বিপদ হয়েছে পুলিশের কমান্ডো ও ইন্ডিয়া রিজার্ভ পুলিশের জওয়ানদের পোশাক পরে জঙ্গি হামলার ঘটনা।

এদিকে, মণিপুরের ৪৫ হাজার পুলিশ কর্মীর প্রায় দেড় হাজার গোলমাল শুরুর পর থেকে নিখোঁজ। তাদের মধ্যে কুকি ও মেইতেই দুই সম্প্রদায়ের লোকই আছে। গোলমাল শুরুর পর পার্বত্য মণিপুরে কর্মরত মেইতেই সম্প্রদায়ভুক্ত পুলিশ কর্মীরা কর্মস্থল ছেলে ইম্ফল উপত্যকায় নেমে আসেন। অন্যদিকে, কুকি জনগোষ্ঠীর পুলিশ কর্মীরা ইম্ফল উপত্যকা ছেড়ে চলে যান পার্বত্য এলাকায়। রাজ্য পুলিশ কর্তৃপক্ষ তাদের বারে বারে কাজে যোগ দিতে বলা সত্ত্বেও অনেকেই তা উপেক্ষা করছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব সিং একাধিক জেলা ঘুরে এই ব্যাপারে পুলিশ কর্মীদের সতর্ক করেছেন। তাতেও কাজ না হওয়ায় বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাজে যোগ না দেওয়া পুলিশ কর্মীদের পরিজনের বক্তব্য, প্রাণের ভয়েই এই সিদ্ধান্ত।

‘মৌনী’ মোদীর অস্বস্তির কাঁটা সেই মণিপুর, আলোচনা ইইউ-তে


```