Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুরে কত মহিলাকে যৌন নির্যাতন? রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই মহিলার প্রতি যৌন নির্যাতন মামলায় সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকারকে বলেছে, শীর্ষ আদালত মনে করে আরও অনেক নারীই এই ধরনের অপরাধের শিকার হয়েছেন। প্রকৃত সংখ্যা (Manipur horror) কত শীর্ষ আদালতে (S

মণিপুরে কত মহিলাকে যৌন নির্যাতন? রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 31 July 2023 09:33

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই মহিলার প্রতি যৌন নির্যাতন মামলায় সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকারকে বলেছে, শীর্ষ আদালত মনে করে আরও অনেক নারীই এই ধরনের অপরাধের শিকার হয়েছেন। প্রকৃত সংখ্যা (Manipur horror) কত শীর্ষ আদালতে (Supreme court wants to know the rape counts) হলফনামা দিয়ে তা জানাতে হবে মণিপুর সরকারকে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, যৌন নির্যাতনের ঘটনায় আক্রান্ত মহিলাদের দ্রুত ন্যায় বিচার দেওয়ার নতুন কোনও প্রক্রিয়া উদ্ভাবন করা যায় কি না সে ব্যাপারে আদালত ভাবনাচিন্তা শুরু করেছে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনও প্রস্তাব থাকলে তা আদালতে পেশ করতে বলেছে শীর্ষ আদালত।

মণিপুর (Manipur horror) নিয়ে শীর্ষ আদালতে ডজনের বেশি মামলা দায়ের হয়েছে।

তারমধ্যে সর্বশেষ মামলাটি সোমবারই দায়ের হয়েছে আক্রান্ত দুই মহিলার তরফে, যাদের নগ্ন করে ঘোরানো হয়। তাঁদের একজন গণ ধর্ষণের শিকার হন। সব ক’টি মামলা নিয়েই শীর্ষ আদালতে সোমবার শুনানি চলে। দুই মহিলার তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, ঘটনার বিচার মণিপুরেই করতে হবে। রাজ্যের বাইরে মামলা পাঠানো যাবে না।

প্রসঙ্গত সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়েছেন, মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো এবং গণ ধর্ষণের ঘটনার মামলাটির শুনানি রাজ্যের বাইরে করা হোক। কেন্দ্রের দাবি, রাজ্যের পরিস্থিতির কারণেই মামলা সরানো দরকার। আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার মতো পরিস্থিতি মণিপুরে নেই। কিন্তু মামলাকারীদের আশঙ্কা, কেন্দ্র ও রাজ্য সরকার অসম বা ত্রিপুরার মতো বিজেপি শাসিত কোনও রাজ্যে মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরাতে চাইছে।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল সোমবার আদালতে আরও জানান, দুই মহিলার উপর যৌন নিপীড়নের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করলে তদন্তে নজরদারি চালাতে পারে। কেন্দ্রীয় সরকারের তাতে কোনও আপত্তি নেই।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গেলেন মণিপুরের দুই নির্যাতিতা, প্রধান বিচারপতির এজলাসে সোমবারই শুনানি


```