Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিনা হেলমেটে বাইক? পিঠ চাপড়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে পুলিশ! জানেন, কোথায়?

দ্য ওয়াল ব্যুরো: হেলমেট ছাড়া বাইক চালালে সারা দেশেই নানা রকম শাস্তির ব্যবস্থা আছে। কোথাও জরিমানা, কোথাও লাইসেন্স নিয়ে নেওয়া, কোথাও আবার হেলমেট ছাড়া এলে পেট্রোল পাম্পে তেল দেওয়া মানা। কিন্তু মণিপুর হাঁটল সম্পূর্ণ অন্য পথে। বিনা হেলমেটে রাস

বিনা হেলমেটে বাইক? পিঠ চাপড়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে পুলিশ! জানেন, কোথায়?

শেষ আপডেট: 2 September 2019 09:44

দ্য ওয়াল ব্যুরো: হেলমেট ছাড়া বাইক চালালে সারা দেশেই নানা রকম শাস্তির ব্যবস্থা আছে। কোথাও জরিমানা, কোথাও লাইসেন্স নিয়ে নেওয়া, কোথাও আবার হেলমেট ছাড়া এলে পেট্রোল পাম্পে তেল দেওয়া মানা। কিন্তু মণিপুর হাঁটল সম্পূর্ণ অন্য পথে। বিনা হেলমেটে রাস্তায় মোটরবাইক আরোহী দেখতে পেলেই মিষ্টি খাওয়ালেন ট্র্যাফিক পুলিশেরা! পুলিশ সূত্রে খবর, বহু রকম ভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যাচ্ছে না। সেই কারণেই বাধ্য হয়ে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মণিপুরে। এ যেন এক অভিনব গান্ধীগিরি। গত কয়েক দিনে মণিপুর শহরের এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিয়েছে 'লাগে রহো মুন্নাভাই' সিনেমার কথা। সেখানেও মানুষজনের নানা রকম অপরাধপ্রবণতা শুধরোতে গান্ধীগিরির আশ্রয় নেওয়ার কথা শিখিয়েছিল মুন্নাভাই। দুর্নীতিপরায়ণ লাকি সিং-কে সিধে করতে, সারা শহরের মানুষ ফুল দিয়েছিল তাঁকে। সিনেমার পর্দায় দেখা সে দৃশ্যই যেন মণিপুরের পথে লাইভ দেখছেন রাজ্যবাসী। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমৃতা সিংহ নিজে পথে নেমেছেন এই ব্যবস্থা খতিয়ে দেখার জন্য। এক জন হেলমেটহীন আরোহীও যেন বাদ না যান, মিষ্টি খাওয়া থেকে। রাস্তায় এমন আরোহী দেখলেই তাঁকে থামাচ্ছে পুলিশ। আরোহীর পিঠ চাপড়ে বলছে, "আরে দাদা, দারুণ কাজ করেছেন তো! নিন, মিষ্টি খান!" অমৃতা সিংহ বললেন, "জরিমানা, শাস্তি-- এ সব তো অনেক দিন ধরে অনেক করা হল। কিন্তু কোনও পরিবর্তন তো নেই। আসলে এ ক্ষেত্রে শাস্তির থেকেও বড় হল, মানুষকে সচেতন করা। মানুষের মধ্যে নিরাপত্তার বোধ জাগিয়ে তোলা। সেই চেষ্টাতেই এই মিষ্টিমুখ। যদি মানুষের হুঁশ ফেরে!" হুঁশ ফিরবে কি না সেটা সময় বলবে। কিন্তু পুলিশের এই আচরণ যে মানুষকে নাড়া দেবে, তা বলাই বাহুল্য। যেমন ইম্ফলের এক বাসিন্দা হেলমেট না পরার কারণে পুলিশের হাতে মিষ্টি খাওয়ার পরে বলছেন, "এর পরে হেলমেট ছাড়া বেরোতে গেলেই এটা মনে পড়বে। শাস্তিগুলো সব সময় মনে পড়ে না।"

```