Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রাগ-তদন্তে সাহসিকতা মেডেল পেয়েছিলেন তরুণী অফিসার, অভিযুক্তরা মুক্তি পেতেই ফিরিয়ে দিলেন সে পুরস্কার

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দেওয়া সাহসিকতার মেডেল ফিরিয়ে দিলেন মণিপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার থৌনাওজাম বৃন্দা। একটি ড্রাগ পাচার চক্রের তদন্তে নেমে হাতেনাতে অপরাধীদের ধরেছিলেন ওই অফিসার। বিজেপির প্রাক্তন এডিসি চেয়ারম্যান-সহ মোট সাত

ড্রাগ-তদন্তে সাহসিকতা মেডেল পেয়েছিলেন তরুণী অফিসার, অভিযুক্তরা মুক্তি পেতেই ফিরিয়ে দিলেন সে পুরস্কার

শেষ আপডেট: 20 December 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দেওয়া সাহসিকতার মেডেল ফিরিয়ে দিলেন মণিপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার থৌনাওজাম বৃন্দা। একটি ড্রাগ পাচার চক্রের তদন্তে নেমে হাতেনাতে অপরাধীদের ধরেছিলেন ওই অফিসার। বিজেপির প্রাক্তন এডিসি চেয়ারম্যান-সহ মোট সাত জন যুক্ত ছিলেন এই ঘটনায়। এই হেভিওয়েট অপরাধের তদন্তে সফল হতেই সকলে প্রশংসায় ভরিয়ে দেন তরুণী পুলিশ অফিসার থৌনাওজাম বৃন্দাকে। এর পরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে পুরস্কৃত করা হয় তাঁকে। কিন্তু দু'বছর আগের এই সাফল্য কাঁটার মতো বিঁধে আছে তাঁর, এমনটাই জানিয়েছেন অফিসার। এর কারণ হল, অপরাধীরা ধরা পড়লেও, তিনি নিজে সন্তুষ্ট হতে পারেননি এই তদন্তে। আর এই অসন্তুষ্টির কারণ হল, তিনি চার্জশিট জমা দেওয়ার পরেও পরবর্তী কালে আদালতে খালাস পেয়ে যায় তারা। এর পরেই ইম্ফলের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে চিঠি লিখেছেন থৌনাওজাম। তাতে তিনি জানিয়েছেন, তাঁর কাজে খামতি থেকে গেছিল। যে পুরস্কার তিনি পেয়েছেন সরকারের তরফে তিনি তার যোগ্য নন মনে করছেন নিজেকে। এই চিঠির সঙ্গে চিনি মেডেলটিও ফিরিয়ে দেন। থৌনাওজাম লেখেন, "সরকারের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি, আদালতের সিদ্ধান্তকেও সম্মান করে বলছি, ড্রাগ মামলায় অভিযুক্ত বিজেপির প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জোউ ও তাঁর ৬ সঙ্গীর মুক্তি পাওয়ার ঘটনায় আমার নিজেকে অনুপযুক্ত মনে হচ্ছে। যদিও আমি ঘটনার সময়ে বিপুল পরিমাণ ড্রাগ বাজেয়াপ্ত করেছিলাম, তবু আদালতে আমার তরফে প্রমাণের ঘাটতি থেকে গেছিল।" এর পরে তিনি লেখেন, "আমার নীতিগত ভাবে নিজেকে ক্ষুণ্ণ মনে হচ্ছে। আমার কর্তব্য পালনে হয়তো ত্রুটি থেকে গেছিল। সে যাই হোক, ওই সাত জনের মুক্তির পরে আমি নিজেকে সাহসিকতা পুরস্কারের যোগ্য বলে মনে করছি না এই পরিস্থিতিতে। এই কারণেই আমি সেই মেডেল ফিরিয়ে দিচ্ছি। এটি যোগ্যতর কোনও অফিসারের প্রাপ্য।"

```