Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মণিপুর কাণ্ডে নয়া মোড়, ঘটনার তথ্য প্রমাণে ঠাসা মোবাইল ফোন বাজেয়াপ্ত পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই যেন আচমকা বেড়েছে পুলিশের তৎপরতা। এবার যে ফোন থেকে তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল করা হয়েছিল সেই ফোনটি হেফাজতে নিল পুলিশ (manipur case mobile phones are

মণিপুর কাণ্ডে নয়া মোড়, ঘটনার তথ্য প্রমাণে ঠাসা মোবাইল ফোন বাজেয়াপ্ত পুলিশের

শেষ আপডেট: 24 July 2023 02:11

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই যেন আচমকা বেড়েছে পুলিশের তৎপরতা। এবার যে ফোন থেকে তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল করা হয়েছিল সেই ফোনটি হেফাজতে নিল পুলিশ (manipur case mobile phones are seized)।

জানা গেছে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত যে ৬ জনকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ তার মধ্যেই এক যুবকের থেকে উদ্ধার করা হয়েছে এই মোবাইল ফোনটি (manipur case mobile phones are seized)।

রবিবার রাতে মণিপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ৫ জনকে ১১ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে এই ৫ ব্যক্তি একাধিক জায়গায় অশান্তি ছড়ানোর সঙ্গে যুক্ত।

মণিপুর পুলিশের এক আধিকারিকের কথায়, 'এই ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সাইবার সেলে পাঠানো হয়েছে।' পুলিশের অনুমান, সম্ভবত, এই ফোনগুলি থেকেই দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা সহ আরও একাধিক ঘটনার বিষয়ে বিশদে জানা যাবে।

প্রসঙ্গত, ধৃত ব্যক্তিদের জেরা করে জানা গেছে ৪ মে মণিপুরের ফাইনম গ্রামে যে দুষ্কৃতীরা আক্রমণ করেছিল সম্ভবত তারাই যুক্ত ছিল সংলগ্ন আরও একাধিক গ্রামে আক্রমণের ঘটনায়। তবে, বাজেয়াপ্ত করা মোবাইলগুলি থেকেই সম্ভবত আরও তথ্য জানা যাবে অচিরেই, বক্তব্য মণিপুর পুলিশের।

'মেয়েকে জ্যান্ত ফেরত চান?' ফোন এল মণিপুরের মায়ের কাছে, কয়েকদিন পরেই এল মেয়ের মৃত্যুসংবাদ


```