Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দোকানিকে কুপিয়ে খুন করল যুবক! ভর সন্ধেয় রক্তারক্তি কাণ্ড মানিকতলায়

দ্য ওয়াল ব্যুরো: বচসার জেরে খাস কলকাতায় দোকানিকে কুপিয়ে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে, মানিকতলা এলাকার বাগমারি রোডে (Maniktala Murder Case)। মানিকতলা থানার পুলিশ অভিযুক্ত যুবকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাগমা

দোকানিকে কুপিয়ে খুন করল যুবক! ভর সন্ধেয় রক্তারক্তি কাণ্ড মানিকতলায়

শেষ আপডেট: 25 May 2023 18:03

দ্য ওয়াল ব্যুরো: বচসার জেরে খাস কলকাতায় দোকানিকে কুপিয়ে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে, মানিকতলা এলাকার বাগমারি রোডে (Maniktala Murder Case)। মানিকতলা থানার পুলিশ অভিযুক্ত যুবকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাগমারি এলাকার এক মুদির দোকানে মালিক রিজু দে-র সঙ্গে বচসা বাধে এলাকারই যুবক আকাশ রায়ের। দোকান খোলার সময় কাঠের দরজার একটি অংশ আকাশের গায়ে লাগে অভিযোগ। সেই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সকালের ঝামেলার কারণেই এই খুনের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৬ টার আগে ঘটনাটি ঘটে। স্থানীয়রাই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে ওই দোকানের মধ্যে দেখে রক্তাক্ত কাণ্ড। রিজু নামে ওই দোকানিকে কুপিয়ে মারা হয়েছে। তাঁকে উদ্ধার করে তৎক্ষনাৎ আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Maniktala Murder Case

তদন্তে নেমে পুলিশ জানতে পারে রিজুকে কুপিয়ে মেরেছে আকাশ নামের স্থানীয় এক যুবক (Maniktala Murder Case)।

পেশায় রিক্সা চালক আকাশকে তারপর গ্রেফতার করে পুলিশ। এদিন সকালের বচসার জেরেই খুন প্রাথমিকভাবে পুলিশের মনে হচ্ছে। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


```