Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মানিকতলা উপ নির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বড় অভিযোগ কুণালের

কুণালের দাবি, অন্তর্ঘাতের প্রস্তাব এসেছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের কাছ থেকে। নিজের দাবির সপক্ষে একটি অডিও ক্লিপও সংবাদমাধ্যমের সামনে আনেন কুণাল।

মানিকতলা উপ নির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বড় অভিযোগ কুণালের

কল্যাণ চৌবে ও কুণাল ঘোষ।

শেষ আপডেট: 9 July 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: মানিকতলা উপ নির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব এল তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছে! মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন কুণাল নিজেই। 

কুণালের দাবি, অন্তর্ঘাতের প্রস্তাব এসেছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের কাছ থেকে। নিজের দাবির সপক্ষে একটি অডিও ক্লিপও সংবাদমাধ্যমের সামনে আনেন তৃণমূল নেতা। যদিও ওই অডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

কুণাল জানান, গত রবিবার ৭ জুলাই  রাত সাড়ে ১১টায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাঁকে ফোন করেছিলেন। তৃণমূল নেতা জানান, "আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দিয়েছেন বিজেপি প্রার্থী।"

আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে উপ নির্বাচন হবে। মানিকতলা তারই অন্যতম। এই কেন্দ্রে বিজেপি এবারেও প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। অন্যদিকে প্রয়াত মন্ত্রী-বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল।

বেছে বেছে কুণালকেই কেন অন্তর্ঘাতের প্রস্তাব? 

মানিকতলা উপ নির্বাচনের জন্য স্বয়ং তৃণমূল নেত্রী চারজনের যে কোর কমিটি গঠন করে দিয়েছেন, তাতে নাম রয়েছে কুণালেরও। তাছাড়া মোহনবাগানের সহ সভাপতি পদেও রয়েছেন কুণাল। সেই সূত্রে কল্যাণ তাঁর পূর্ব পরিচিত। সেকারণেই কল্যাণ তাঁকে ফোন করে এই প্রস্তাব দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতার।

কুণালের কথায়, "প্রতিপক্ষর কাছে সহযোগিতা চাইতে পারেন, তা বলে ঘুষ দেওয়ার প্রবণতা! এটা অত্যন্ত নিম্নমানের, সঙ্কীর্ণ মানসিকতার প্রকাশ।"

তিনি যে প্রলোভনের কাছে মাথা নত করেন না, তা স্পষ্ট করে কুণালের দাবি, " আমার জীবনে অনেক ঝড় জলের পর কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করতে চেয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।"

যদিও পরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, "আমি সকলের কাছে ভোট প্রার্থনা করছি। সে হিসাবে কথা বলেছি। কিন্তু আমি কোনও প্রতিশ্রুতি দিয়েছি এটা ভুল কথা। পুরো অডিও ক্লিপিং শোনালে সেটা বোঝা যাবে।" একই সঙ্গে তাঁর অভিযোগ, "কুণাল ঘোষ নিজে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমার কাছে এসেছিল ২০১৯ এর আগে। তখন বিজেপি ওকে নেয়নি।"

পাল্টা বিবৃতিতে কুণাল আবার কল্যাণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।


```