এশীয় টিটি-তে জাতীয় দল থেকে বাদ মণিকা, কোচ হিসেবে নেই সৌম্যদীপও
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান চ্যাম্পিয়নশিপ (Asian Championship) টেবল টেনিসে (Table Tennis) ভারতীয় দলে নেই বিতর্কিত মণিকা বাত্রা (Manika Batra)। এমনকি কোচ হিসেবে রাখা হয়নি সৌম্যদীপ রায়কেও। মণিকার বাদের পিছনে কারণ, তিনি জাতীয় শিবিরে যোগ দেননি। তাই
শেষ আপডেট: 16 September 2021 04:24
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান চ্যাম্পিয়নশিপ (Asian Championship) টেবল টেনিসে (Table Tennis) ভারতীয় দলে নেই বিতর্কিত মণিকা বাত্রা (Manika Batra)। এমনকি কোচ হিসেবে রাখা হয়নি সৌম্যদীপ রায়কেও। মণিকার বাদের পিছনে কারণ, তিনি জাতীয় শিবিরে যোগ দেননি। তাই তাঁকে দলে রাখা হয়নি।
সৌম্যদীপ রায়কেও রাখা হয়নি যেহেতু তাঁর বিষয়টি বিচারাধীন। কারণ মণিকার ম্যাচ গড়াপেটা অভিযোগকে কেন্দ্র করে সৌম্যদীপের বিপক্ষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে সৌম্যদীপ কঠিন শাস্তি পাবেন। আর যদি দেখা যায় মণিকা জল মিশিয়ে অভিযোগ করেছেন, তা হলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে।
মণিকা না থাকায় তাঁর বদলে সুতীর্থা মুখোপাধ্যায় মেয়েদের টিমের নেতৃত্ব দেবেন। বাংলার এই টিটি প্লেয়ারের বিরুদ্ধেই কিন্তু ম্যাচ ছাড়ার অভিযোগ তুলেছিলেন মণিকা। যার নিষ্পত্তি এখনও হয়নি। মেয়েদের টিমে এছাড়াও রয়েছেন সৃজা আকুল, অর্চনা কামাথ ও বাংলারই মেয়ে প্রতিভাবান ঐহিকা মুখোপাধ্যায়।
ছেলেদের টিমে অবশ্য কোনও চমক নেই। ২৮ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপের টিমে শরথ কমল, মানব ঠাকুর, জি সাথিয়ান, হরমিত দেশাই, সুনীল শেঠীরা রয়েছেন।
সর্বভারতীয় টেবল টেনিস সংস্থার কর্তারা জানিয়ে দিয়েছিলেন, যে খেলোয়াড় ভারতীয় শিবিরে যোগ দেবেন না, তাঁকে দলে রাখা হবে না। তিনি যত বড়ই তারকা হোন না কেন। মণিকাকে আসতে বলা হলেও তিনি জানিয়েছিলেন, পুনেতে ব্যাক্তিগত কোচের তত্ত্বাবধানে ট্রেনিং করছেন। যা গ্রাহ্য করা হল না। জ্বরের কারণে সুতীর্থা দেরিতে হলেও যোগ দিয়েছেন। আর শুরু থেকেই ঐহিকা শিবিরেই রয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'