Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেয়েছেন, বিধানসভার কাজে কি যোগ দিতে পারবেন বিধায়ক মানিক ভট্টাচার্য

২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি।

জামিন পেয়েছেন, বিধানসভার কাজে কি যোগ দিতে পারবেন বিধায়ক মানিক ভট্টাচার্য

মানিক ভট্টাচার্য

শেষ আপডেট: 19 September 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: জামিন আগেই পেয়েছেন, এবার বিধানসভার কাজে যোগ দেওয়ার অনুমতি পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বিধানসভার সচিবালয় সূত্রে এমনই খবর মিলছে। জামিন সংক্রান্ত যাবতীয় নথি গত মঙ্গলবার তিনি বিধানসভার সচিবালয়ে জমা দিয়েছিলেন। সেই সব তথ্য যাচাই করেই তাঁকে অনুমতি দেওয়া হয়েছে। 

২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন পলাশীপাড়ার বিধায়ক। ২৩ মাস জেলবন্দি থাকার পর  কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। গ্রেফতার হওয়ার পর একাধিকবার মানিক ভট্টাচার্য জামিনের আবেদন করেছিলেন। শারীরিক অবস্থার কথা বলেও আর্জি করেছিলেন তিনি। কিন্তু গত ২ বছরে তা গ্রাহ্য হয়নি। তবে মানিকের জীবনে জেলমুক্তির সেই মাহেন্দ্রক্ষণ আসে গত ১৩ সেপ্টেম্বর। 

বিধানসভায় কাজ যোগ দিতে পারায় উচ্চশিক্ষা এবং আরও একটি কমিটির বৈঠকেও থাকতে পারবেন মানিক ভট্টাচার্য। কারণ ওই কমিটিগুলির সদস্য তিনি। আগামী সপ্তাহেই ওই বৈঠকে যোগ দেবেন বলে মানিক জানিয়েছেন। প্রসঙ্গত, তাঁকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও ১০ লক্ষ টাকার রেজিস্ট্রার বন্ডে জামিন দিয়েছে আদালত। ১২ সেপ্টেম্বর তাঁকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু জটিলতা তৈরি হয় ১০ লক্ষ টাকার রেজিস্ট্রার বন্ডকে ঘিরে। 

আসলে রেজিস্ট্রার বন্ড কিনতে হয় মুহুরিদের কাছ। কিন্তু একদিনে একজন মুহুরি সর্বোচ্চ ৫০ হাজার টাকার বন্ড বিক্রি করতে পারেন। অর্থাৎ ২০ জন মুহুরি প্রয়োজন। এক্ষেত্রেই সমস্যা দেখা দেওয়ায় শুক্রবার ফের আদালতের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। পরে তাঁর জামিনেব মুক্তি নিশ্চিত করে আদালত।

জামিন দিলেও মানিকের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত। মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না, এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না ।


```