Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন মানিক, জামিন মামলার প্রস্তুতির সুযোগ দিল হাইকোর্ট

দীর্ঘ সময় ধরেই জামিনের আর্জি করে চলেছেন নিয়োগ কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য।

আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন মানিক, জামিন মামলার প্রস্তুতির সুযোগ দিল হাইকোর্ট

মানিক ভট্টাচার্য

শেষ আপডেট: 12 August 2024 21:19

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই স্পেশ্যাল আদালতের এজলাসে বসে নিজের জামিন মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন মানিক ভট্টাচার্য। সোমবার তাঁকে সেই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মানিক যাতে তাঁর আইনজীবীদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারেন তার ব্যবস্থা করে দিতে হবে সিবিআই স্পেশ্যাল আদালতকেই। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, আইনজীবীদের সঙ্গে আলোচনার সময় সামনে সেখানে ইডির একজন আধিকারিক থাকলেও তাঁকে কিছু দূরত্বে দাঁড়াতে হবে। 

দীর্ঘ সময় ধরেই জামিনের আর্জি করে চলেছেন নিয়োগ কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, দু'বছর ধরে তদন্ত করেও তাঁর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই। প্রথম চার্জশিট যেটা সিবিআই ফাইল করে সেখানে তিনি অভিযুক্ত নন। আবার তিনি সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করছেন বলে সিবিআই-ই তাদের রিপোর্টে উল্লেখ করেছে। তা সত্ত্বেও তাঁর জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে। 

এদিকে সিবিআই-এর আইনজীবীর দাবি, কলা মন্দিরের বৈঠকে বলা হয়েছিল ডেভলপমেন্ট প্রজেক্টের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিতে হবে। এইভাবে প্রত্যেক কলেজ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে তোলা হয়। এইভাবেই অর্থ তছরূপ করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানান, পরবর্তী শুনানির দিনই তাঁরা চার্জ ফ্রেম করবেন। এবারেও অবশ্য নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করেছেন মানিক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ আগস্ট। 

মানিক আদালতে জানিয়েছেন, ''আমাকে পরিস্কার বলা হয়েছিল আমার আয়ু নির্ভর করবে আমার জীবনযাপনের উপর। সিগারেট খাওয়া থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়ের নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে আমার আয়ু। আমার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ আছে, যার তদন্ত চলছে। কিন্তু কোনও প্রমাণ এখনও দিতে পারেনি কোনও গোয়েন্দা সংস্থাই।'' তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে যে যা অভিযোগ করেছে সেটা যে ভুল, তিনি তা প্রমাণ করে ছাড়বেন। 


```