Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

গরমের আম এখনও বাড়িতে রয়ে গেছে? সহজ রেসিপি মেনে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো সন্দেশ

দ্য ওয়াল ব্যুরো: গরম কালে আমের দাম সস্তা হয়ে যাওয়ায় অনেকেই বাড়িতে কিনে এনে জমিয়ে রেখেছিলেন অনেক আম। তবে বর্ষা শুরু হয়ে যাওয়ায় বাড়তি আম কীভাবে শেষ হবে এই ভাবনায় অনেকেই চিন্তিত। বাড়তি আম দিয়ে বাড়িতেই পাকা আমের সন্দেশ বানিয়ে

গরমের আম এখনও বাড়িতে রয়ে গেছে? সহজ রেসিপি মেনে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো সন্দেশ

শেষ আপডেট: 3 July 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: গরম কালে আমের দাম সস্তা হয়ে যাওয়ায় অনেকেই বাড়িতে কিনে এনে জমিয়ে রেখেছিলেন অনেক আম। তবে বর্ষা শুরু হয়ে যাওয়ায় বাড়তি আম কীভাবে শেষ হবে এই ভাবনায় অনেকেই চিন্তিত।

বাড়তি আম দিয়ে বাড়িতেই পাকা আমের সন্দেশ বানিয়ে ফেলা যায় খুব সহজেই। রইল পাকা আমের সন্দেশের রেসিপি।

পাকা আমের সন্দেশ বানাতে লাগছে হিমসাগর আম, ঘি অথবা সাদা তেল, অর্ধেক নারকেলের মালা, গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক, কাজু, কিশমিশ, চিনি, পেস্তা কুচি, আমন্ড।

প্রথমে হিমসাগর আম নিয়ে খোসা ও আঁটি বাদ দিয়ে শাঁস ছাড়িয়ে নিতে হবে। আমের শাঁস অংশটি মিক্সারে বেটে নিতে হবে। এরপর সেই মিশ্রনটিকে কড়ায় সাদা তেল অথবা ঘি দিয়ে নাড়তে হবে। এরপর পরিমাণমতো চিনি দিয়ে যতক্ষণ না পুরোপুরি জল শুকিয়ে ঘন হয়, নাড়িয়ে যেতে হবে আরও বেশ কিছুক্ষণ।

এরপর গুঁড়ো দুধ ও নারকেল কোরা দিতে হবে এই মিশ্রণে। এরপর মিষ্টির স্বাদের জন্য কনডেন্স মিল্ক দিয়ে নাড়াচাড়া করতে হবে। নামানোর আগে কর্নফ্লাওয়ার দিতে হবে যাতে মিষ্টি জমাট বাঁধতে পারে।

এরপর একটি পাত্রে ঘি বা সাদা তেল মাখিয়ে তাতে ঢালতে হবে মিশ্রণটি। এরপর কাজু, কিশমিশ, পেস্তা এবং আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে সন্দেশের আকারে কেটে নিয়ে পরিবেশন করুন আম সন্দেশ।

নুডলস থেকে ঝুলছে কুমিরের কাটা পা! ভাইরাল ‘গডজিলা র‍্যামেন’ দেখে শিউরে উঠছেন নেটিজেনরা


```