Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

Mango Price: আম আদমির ধরাছোঁয়ার বাইরে আম, স্বরূপগঞ্জের হিমসাগরও ৮০ টাকা কেজি!‌

দ্য ওয়াল ব্যুরো: বিক্রেতারা আগেই জানিয়েছিলেন। হচ্ছেও তাই। আমের (Mango Price) দাম শুনে চোখ কপালে উঠছে আমজনতার। দেশি আম বলতে স্বরূপগঞ্জ থেকে সামান্য পরিমাণ হিমসাগর ঢুকেছে কলকাতায়। দাম ৭০–৮০ টাকা কেজি। অনেক বিক্রেতা ল্যাংড়া বলে চেন্নাইয়ের পার

Mango Price: আম আদমির ধরাছোঁয়ার বাইরে আম, স্বরূপগঞ্জের হিমসাগরও ৮০ টাকা কেজি!‌

শেষ আপডেট: 23 May 2022 15:51

দ্য ওয়াল ব্যুরো: বিক্রেতারা আগেই জানিয়েছিলেন। হচ্ছেও তাই। আমের (Mango Price) দাম শুনে চোখ কপালে উঠছে আমজনতার। দেশি আম বলতে স্বরূপগঞ্জ থেকে সামান্য পরিমাণ হিমসাগর ঢুকেছে কলকাতায়। দাম ৭০–৮০ টাকা কেজি। অনেক বিক্রেতা ল্যাংড়া বলে চেন্নাইয়ের পারিকুল গছিয়ে দিচ্ছেন ‘‌আনাড়ি’‌ ক্রেতাদের। গোলাপখাস, গোপালভোগের পর বাজারে ঢুকেছে অন্ধ্রপ্রদেশের তোতাপুরি। এক কেজির দাম ১২০ টাকা।

Mango Price

মুম্বইয়ের আলফানসো মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে (Mango Price)। নরম কাগজে মোড়ানো স্টিকার সাঁটা একবাক্স আমের দাম ৫০০ টাকা। থাকবে মাত্র ১২টা।

Mango Price

আরও পড়ুন: একাদশের পড়ুয়াদের রেজাল্ট কবে? প্র্যাকটিকাল পরীক্ষার দিনক্ষণও বেঁধে দিল শিক্ষা সংসদ

কলকাতার মেছুয়া ফলপট্টিতে আম আসছে বটে, তবে সবই ভিনরাজ্যের। পারিকুল আর গোলাপখাস, গোপালভোগ, বাঙ্গালপল্লী আসছে চেন্নাই থেকে। সামান্য হিমসাগরও ঢুকছে উত্তর ২৪ পরগনার স্বরূপগঞ্জ থেকে।

Mango Price

বিক্রেতারা জানাচ্ছেন, এবছর আমের ফলন কম। আমের মুকুল ভালই এসেছিল। কিন্তু আমগাছে গুটি আসার পর একটু বৃষ্টি হলে ভাল ফলন হয়। এবছর ওই মোক্ষম সময়ে বৃষ্টি হয়নি। যেকারণে আম কম ফলেছে। তাই দাম একটু বেশিই থাকবে (Mango Price)।

Mango Price

পাইকারি বিক্রেতারা জানালেন, রাজ্যের বিভিন্ন জেলার আম বাজারে না ঢোকা পর্যন্ত দাম আগুনই থাকবে। তবে এবছর দাম খুব কমার কোনও সম্ভবনা নেই।

Mango Price

গতবছর যেমন আম ৩০–৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবছর সেই সম্ভবনা কম। দাম খুব বেশি হলে ৬০ টাকা কেজিতে নামতে পারে। একদম মরসুমের শেষের দিকে আমের দাম একটু কমবে।

Mango Price

ওই বাজারেরই ২৬ নম্বর পট্টির পাইকারি আম বিক্রেতা ইরশাদ আলম বললেন, ‘গাড়িপ্রতি খরচ বেড়েছে। আমাদেরও তো পড়তা করতে হবে। খরচ গতবছরের তুলনায় অনেক বেড়েছে। সেজন্যও দাম বাড়ছে। সব জিনিসেরই দাম বেড়েছে। আমেরও বাড়বে। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে যারা কেনার, তাঁরা দুশো টাকা কেজি হলেও কিনবে।’‌

Mango Price

মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনের কাছে আম কিনতে আসা এক ক্রেতা বিনয় মণ্ডল বললেন, ‘‌একশো কুড়ি টাকা দরে লাল গোলাপখাস কিনলাম। এই আমই বিক্রি বেশি হচ্ছে। আগের বছর অনেক কম দাম ছিল। গতবছর ৪০–৫০ টাকা কেজি দরে আম কিনেছি। ভাবলে অবাক লাগে। রাজ্যের আম এখনও সেভাবে বাজারে ওঠেনি। সেগুলোর দাম এবার কত হবে, কে জানে।’‌


```