Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মানের জোড়া গোলে দুরন্ত জয় লিভারপুলের

দ্য ওয়াল ব্যুরো : দারুণ জয় লিভারপুলের। প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। অসাধারণ একটি ম্যাচ, যে খেলায় নায়ক বনে গেলেন সাদিও মানে। স্ট্যানফোর্ড ব্রিজে তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন দুই দলের মধ্যে। একটি লাল কার্ডেই বদলে যা

মানের জোড়া গোলে দুরন্ত জয় লিভারপুলের

শেষ আপডেট: 20 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : দারুণ জয় লিভারপুলের। প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। অসাধারণ একটি ম্যাচ, যে খেলায় নায়ক বনে গেলেন সাদিও মানে। স্ট্যানফোর্ড ব্রিজে তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন দুই দলের মধ্যে। একটি লাল কার্ডেই বদলে যায় খেলার সব পরিস্থিতি। ম্যাচের প্রথমার্ধে লড়াই হয়েছিল সমান-সমান। প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় চেলসি। ফাঁকায় থাকা সাদিও মানেকে পেছনে থেকে আটকে রেখে লাল কার্ড দেখেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। তাঁকে একবার শুরুতেই হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। ১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে চেলসি। পাঁচ মিনিট জেতেই এগিয়ে যায় লিভারপুল। সালাহর সঙ্গে পাস খেলে রবার্তো ফিরমিনোর সেন্টার থেকে লাফিয়ে উঠে বল জালে রাখেন মানে। দুই মিনিট পর বিপদ ডেকে আনেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করে ফেলেন তিনি। বল ধরে ফেলেন মানে। তারপরেই ফাঁকায় বল জালে ঠেলতে ভুল করেননি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। ৬৫ মিনিটে অবশ্য দারুণ সেভ করেন কেপা। জিওর্জিনো উইনালদামের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। দুই মিনিট পর ভালো সুযোগ ছিল চেলসিরও। ম্যাসন মাউন্টের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এমনকি তারপরেও বহু সুযোগ পায় চেলসি। কিন্তু ল্যাম্পার্ডের দল পারেনি শেষ রক্ষা করতে। ৭৩ মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করেন জর্জিনহো। তাঁর স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ডি-বক্সের মধ্যে ভের্নারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চেলসির জার্সি গায়ে এটাই জর্জিনহোর প্রথম পেনাল্টি মিস। ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক প্রায় হয়ে গিয়েছিল মানের। দূরপাল্লার অসাধারণ এক শট নিয়েছিলেন সেনেগালের এই বিশ্বখ্যাত ফরোয়ার্ড। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তাঁর শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। মহম্মদ সালাহর পাশে থেকে মানেই উজ্জ্বল হয়ে রইলেন রবিবারের ম্যাচে।

```