Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Manchester City vs Real Madrid: দ্রুততম গোল ব্রুয়েনের, টানটান ম্যাচে মাদ্রিদকে হারাল সিটি

দ্য ওয়াল ব্যুরো: গোলের পর গোল। পিছিয়ে পড়া থেকে নতুন করে ম্যাচে ফেরা। মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগে আক্ষরিক অর্থেই বড় ম্যাচ হল (Manchester City vs Real Madrid)। তবে শেষ হাসি হাসল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। তারা রিয

Manchester City vs Real Madrid: দ্রুততম গোল ব্রুয়েনের, টানটান ম্যাচে মাদ্রিদকে হারাল সিটি

শেষ আপডেট: 27 April 2022 04:57

দ্য ওয়াল ব্যুরো: গোলের পর গোল। পিছিয়ে পড়া থেকে নতুন করে ম্যাচে ফেরা। মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগে আক্ষরিক অর্থেই বড় ম্যাচ হল (Manchester City vs Real Madrid)। তবে শেষ হাসি হাসল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। তারা রিয়েল মাদ্রিদকে হারাল ৪-৩ গোলে (Champions' League)।

আরও পড়ুন: ব্যর্থ হয়েও হাসলেন কিং কোহলি, কুলদীপের পেস, অশ্বিনের স্পিনে জয় রাজস্থানের

খেলার শুরুতেই এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। শূন্যে শরীর ছুড়ে দিয়ে দুরন্ত হেডারে ১-০ করেন কে ডি ব্রুয়েন। ৯৪ সেকেন্ডে গোল করে নিজের নামের পাশে চাম্পিয়ন্স লিগের দ্রুততম স্কোরারের রেকর্ড লিখে ফেলেছেন এই বেলজিয়ান তারকা (Manchester City vs Real Madrid)।

মাঠে ঠিকমতো দাঁড়ানোর আগেই গোল হজম করা যে কোনও টিমের পক্ষেই খুব একটা ভাল ব্যাপার নয়। রিয়েলের ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রথম ১৫ মিনিট নীল ম্যাঞ্চেস্টারের ঝাঁঝের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যেই আবার রিয়েলের জাল নড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস। ১১ মিনিটের মাথায় সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয় তারকা। সে গোলও ছিল দেখার মতো। বক্সের মধ্যে বল ধরে হাফ টার্নে জাল নড়িয়ে দেন জেসাস।

কিন্তু বড় দল তো তারাই যারা খারাপ অবস্থা থেকে ম্যাচে ফিরে আসে। ২০ মিনিটের পর থেকেই খেলা ধরতে শুরু করে মাদ্রিদ। মাঝমাঠকে সংগঠিত করে সিটির বিরুদ্ধে একের পর এক আক্রমণ হানেন করিম বেঞ্জেমারা। ৩৩ মিনিটের মাথায় বেঞ্জেমার অসামান্য ভলিতেই ব্যবধান কমায় রিয়েল, এবং ম্যাচেও ফেরে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে লকার রুমে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। কিন্তু ৫৩ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় সিটি। ব্রিটিশ ক্লাবটির হয়ে গোল করেন পি ফোডেন। এই সময় অনেকে ধরে নিয়েছিলেন মাদ্রিদের মাজা বোধহয় ভেঙে গেল। কিন্তু ২ মিনিটের মাথায় গোল করে মাদ্রিদকে খেলায় ফেরান ভিনিসিয়ার জুনিয়র। বাঁ দিক থেকে বল ধরে একটা ৩০ গজের দৌড় এবং ক্লিনিকাল ফিনিশ- ফের একবার জাত চেনালেন ভিনিসিয়াস।

এরপর ৭৪ মিনিটে সিটির হয়ে চতুর্থ গোলটি করেন সিলভা। তারপরও মাদ্রিদ লড়ে যাচ্ছিল। ৮২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৪-৩ করেন করিম বেঞ্জেমা।

খেলার ফল যাই হোক ৭ গোলের এই টানটান ম্যাচের রেশ থেকে যাবে অনেকদিন।


```