Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জনগর্জন' সভায় না গেলে পদ হারাতে হবে, ব্রিগেডের আগে হুঁশিয়ারি মানস ভুঁইয়ার

ব্রিগেডের সমাবেশে না এলে পদ হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বসলেন মানস ভুঁইয়া।

'জনগর্জন' সভায় না গেলে পদ হারাতে হবে, ব্রিগেডের আগে হুঁশিয়ারি মানস ভুঁইয়ার

শেষ আপডেট: 9 March 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো: রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। জোরকদমে চলছে 'জনগর্জন' সভার প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে আসার প্রস্তুতি শুরু দিয়েছে জেলার তৃণমূল নেতৃত্বরা। আর ব্রিগেডের এই সমাবেশে না এলে পদ হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বসলেন মানস ভুঁইয়া। বললেন, ‘জনগর্জন সভায় না গেলে হারাতে হবে পদ।’ 

সবংয়ে ব্রিগেডের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া। সেখানেই কর্মী সমর্থকদের ব্রিগেডে আসার জন্য অনুপ্রাণিত করতে গিয়ে রীতিমতো মানসের মুখে শোনা গেল হুমকির সুর। তিনি বলেন, "যে নেতা-নেত্রী ১০ মার্চ ব্রিগেডে যাবেন না, ১১ মার্চ তাঁরা পদ হারাবেন। একজন নেতারও পদ থাকবে না। সবাইকে সাবধান করছি।’" আর বর্ষীয়ান তৃণমূল নেতার এই মন্তব্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে তোপ দাগতে শুরু করেছে। 

'জনগর্জন' সভা কী ?

নেতা-কর্মীদের ব্রিগেড যাওয়ার আহ্বান করে মানস বলেন, "একটা নতুন শব্দ জনগর্জন। জনতার গর্জন, জনক্ষোভের গর্জন। কেন্দ্রের বিজেপি সরকারের বাংলায় অর্থনৈতিক অবরোধ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জন। এই জনগর্জনের ডাক দিয়েছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে আমাদের সফল করতেই হবে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ৬০ লক্ষ মানুষ আছেন। তার মধ্যে তিন লক্ষ লোককে আমরা আহ্বান করছি চলুন ব্রিগেডে যাই।"

লোকসভার লড়াইয়ের ‘জনগর্জন' সভা থেকেই ভোটের প্রচার শুরু করবে বাংলার শাসকদল। সম্ভবত এখান থেকেই বাংলার ৪২ কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে পারে। সবদিক থেকেই রবিবার ঘাসফুল শিবিরের এই ব্রিগেড সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ। আর হয়ত সেই কারণেই ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে। সূত্রের খবর, মঞ্চের সঙ্গে লাগোয়া যোগ চিহ্নের আকারের একটি র‌্যাম্প থাকবে। যা দিয়ে সরাসরি জনতার মধ্যে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে ব্রিগেডে থাকবে আরও একাধিক চমক। বদল আনা হচ্ছে মঞ্চের ধরনেও। ভিড়ের দিক থেকেও এবারের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। নিরাপত্তার ক্ষেত্রেও আনা হচ্ছে বিশেষ কিছু পরিবর্তন।

ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে সফরে এসে তিন তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রিগেড থেকে এ সব ব্যাপারে মমতা এবং অভিষেক কী কী বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।

তৃণমূলের ব্রিগেড সমাবেশ তথা জনগর্জন সভাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। 'জনগর্জন' সভা সফল করতে শনিবার থেকেই জেলা থেকে আসতে করেছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। আর এই সভা উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন মানস ভুঁইয়া। 


```