
শেষ আপডেট: 10 July 2023 09:39
দ্য ওয়াল ব্যুরো: বাংলার যেমন দার্জিলিং তেমনই হিমাচলের জনপ্রিয় পর্যটনস্থল মানালি। কুলু জেলার অপূর্ব সুন্দর এই শৈলশহরে বারবার ছুটে গিয়েছেন হাজার হাজার বাঙালি। মানালির রাস্তাঘাট, অরণ্য, পর্বত, গাছপালা সবই অপূর্ব সুন্দর। এ শহরের পাশ দিয়েই কুলকুল করে বয়ে যায় বিয়াস নদী। নদী-লাগোয়া হোটেলের ব্যালকনিতে বসে পা ঝুলিয়ে জল ছুঁয়ে ফেলার রোম্যান্স অনেকেই করেছেন ঘুরতে গিয়ে।
হিমাচল ভ্রমণে শিমলা যাননি এমন পর্যটক বিরল, স্বপ্নের সেই শহরে এভাবে ভাঙছে ঘরবাড়ি! দেখুন ভিডিও
কিন্তু গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও হড়পা বানে সেই মানালি যেন আজ তাসের ঘর (Manali Flood)! বিয়াসে জল এত বেড়েছে, উন্মত্ত হয়ে তা উঠে এসেছে রাস্তায়। গোটা শহরই যেন নদী। জলের তোড়ে হুড়মুড় করে ভেঙে যাচ্ছে একের পর এক বড় হোটেল। রাস্তা উপচে জল বয়ে ভাসিয়ে দিচ্ছে চারপাশ!
এতদিন পকেট এবং ছুটি একসঙ্গে থাকলে মানালি ঘুরতে যাওয়ার প্ল্যান করতেন সারা দেশের মানুষই। আর উত্তর ভারতের মানুষের কাছে তো এই মানালি আমাদের সপ্তাহান্তের দিঘার মতোই। ঠান্ডা আবহাওয়ায় বন্ধু-বান্ধব-পরিবারের সঙ্গে আনন্দ করার অভিজ্ঞতাই আলাদা।
শুধু সাধারণ পর্যটকরা নন, অ্যাডভেঞ্চারপ্রেমীরাও মানালিতে প্যারাগ্লাইডিং, র্যাপেলিং, রিভার রাফটিং, কোয়াড বাইকিং, ট্রেকিং, ওয়াইল্ড লাইফ স্পটিং করতে পারেন। কিন্তু এখন যেন এ সবই অতীত। বৃষ্টি থামার পরে মানালিকে আদৌ চেনা যাবে তো! বন্যার ভয়াল গ্রাস থেকে আদৌ বাঁচবে তো এই শহর! ছবি-ভিডিও দেখে যেন তেমনই সংশয়ে রয়েছেন সকলে।
হিমাচলের কুলু মানেই সস্তায় আপেল ও গরম পোশাক! বন্যায় কী অবস্থা সেই শহরের বাসস্ট্যান্ডের