Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহিনবাগে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আপের সদস্য, জানাল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: শাহিনবাগে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আম আদমি পার্টির (আপ) সদস্য বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ। তার নাম কপিল গুজ্জর, বয়স ২৫ বছর – অভিযোগ, ওই ব্যক্তি জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। সে যে আপের সদস্য সে কথা ওই ব্যক্তি নিজেই স্বীক

শাহিনবাগে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আপের সদস্য, জানাল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 4 February 2020 18:58

দ্য ওয়াল ব্যুরো: শাহিনবাগে যে ব্যক্তি গুলি চালিয়েছিল সে আম আদমি পার্টির (আপ) সদস্য বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ। তার নাম কপিল গুজ্জর, বয়স ২৫ বছর – অভিযোগ, ওই ব্যক্তি জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। সে যে আপের সদস্য সে কথা ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। শাহিনবাগে যেখানে কয়েকশো মহিলা ও শিশু ছিল সেখানে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়েছিল ওই ব্যক্তি। তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলে ওঠে, এই দেশে শুধু হিন্দুদেরই রাজ চলবে অন্য কারও নয়। দিল্লি পুলিশের অপরাধদমন শাখার বরিষ্ঠ আধিকারিক রাজেশ দেও সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের প্রাথমিক তদন্তে কপিলের ফোনে কয়েকটি ছবি দেখেছি এবং সে জানিয়েছে যে তার বাবা এক বছর আগে আপে যোগ দিয়েছেন।” কয়েকটি ছবিতে অতীশী ও সঞ্জয় সিংয়ের মতো নেতাদের সঙ্গে তাঁকে দেখা গেছে। দিল্লি বিধানসভা ভোটের ঠিক তিন দিন আগে পুলিশ এই তথ্য প্রকাশ করল। নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে শাহিনবাগে ৫০ দিন ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পিছনে যে আম আদমি পার্টি রয়েছে এই অভিযোগ বারবারই করেছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন যে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ‘সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন।’ আর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর তো কেজরিওয়ালকেই সন্ত্রাসবাদী বলেছেন। এদিন মঙ্গলবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা আপের খারাপ দিকের কথা তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেছেন যে, রাজনৈতিক ফায়দা লুঠতে কেজরিওয়াল ও তাঁর দল দেশের নিরাপত্তাকে বেচে দিয়েছেন। কেজরিওয়াল প্রায়ই সেনার নিন্দা করেন ও সন্ত্রাসবাদীদের সমর্থন করেন। আজ জঙ্গী কার্যকলাপের  সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর যোগ বার হল। পাল্টা দিয়েছে আপও। দলের বরিষ্ঠ নেতা সঞ্জয় সিং বলেন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশ তাঁর অধীন। একটি সংবাদসংস্থাকে  তিনি বলেন, “ঠিক ভোটের মুখে ছবি বার হবে এবং ষড়যন্ত্র খুঁজে পাওয়া যাবে। ভোটের আর তিন-চার দিন বাকি। এখন বিজেপি যতটা সম্ভব নোংরা খেলা খেলবে। কারও সঙ্গে একটা ছবি থাকলে তা থেকে কী বোঝা যায়?” সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং বলেন যে তাঁরা ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন। বিজেপির আর কিছু বলার নেই বলে তারা শাহিনবাগকে ইস্যু করছে বলে মনে করেন কেজরিওয়াল।

```