Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে পাথর ছুড়ে ধৃত প্রৌঢ়, কিন্তু এমন কেন করতেন তিনি! জানলে অবাক হবেন

দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছরের বাবার কাছ থেকে একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছিল ট্রেন দুর্ঘটনা। তার পর থেকেই মানসিক ভাবে অসংলগ্ন হয়ে পড়েন তিনি। আর তাঁর যত রাগ গিয়ে পড়ে ট্রেনের উপর। তাই সেই থেকে চলন্ত ট্রেনের দিকে পাথর ছুড়তে শুরু করেছেন তিনি। আর এ

ট্রেনে পাথর ছুড়ে ধৃত প্রৌঢ়, কিন্তু এমন কেন করতেন তিনি! জানলে অবাক হবেন

শেষ আপডেট: 3 May 2019 11:25

দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছরের বাবার কাছ থেকে একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছিল ট্রেন দুর্ঘটনা। তার পর থেকেই মানসিক ভাবে অসংলগ্ন হয়ে পড়েন তিনি। আর তাঁর যত রাগ গিয়ে পড়ে ট্রেনের উপর। তাই সেই থেকে চলন্ত ট্রেনের দিকে পাথর ছুড়তে শুরু করেছেন তিনি। আর এ ভাবে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে ছুড়ে অকালে সন্তানকে হারানোর শোক যেন কিছুটা হলেও কমে এই প্রৌঢ়ের। এবার সেই পাথর ছোড়ার অভিযোগেই মুম্বইয়ের ভিখরোলির বাসিন্দা ক্রুশনা শেলটিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তাঁর ছোড়া পাথরে জখম হয়েছেন কিছু ছাত্রী। পুলিশ জানিয়েছে, এই প্রৌঢ়ের বিরুদ্ধে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার চারটি অভিযোগ নথিভুক্ত হয়েছে। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়েছেন কয়েক বছর আগে। তাই ট্রেন দেখলেই নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি। রেগে গিয়ে কী করবেন বুঝে পান না। রেগেমেগে রেললাইনের ধার থেকে পাথর তুলে ছুড়তে থাকেন। তবে ট্রেনের ওপর রাগ থাকলও কোনও যাত্রীকে তিনি আহত করতে চান না বলেই জানিয়েছেন। তবে তিনি না চাইলেও,গত মাসে ভিখরোলি থেকে কানজুরমার্গের মধ্যে চলন্ত ট্রেনের দিকে ছোড়া তার পাথরে চার জন যাত্রী আহত হন। এর আগেও ওই লাইনে এই অভিযোগ পেয়েছিল পুলিশ। তার পরেই ওই লাইনে নজরদারি বাড়িয়ে দেওয়া হয় রেল পুলিশের তরফে। শেষমেশ রেল লাইনের ধারে হাত পাথর নিয়ে ক্র‌ুশনা শেলেটিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

```