Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর ওপরে রাসায়নিক হামলা হতে পারে, ফোন করে ধৃত যুবক

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিল ২২ বছরের কাশীনাথ মণ্ডল।  তাই সে ফোন করে মোদীর রক্ষীদের বলেছিল, প্রধানমন্ত্রীর ওপরে রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা হতে পারে। তার ধারণা ছিল, ওকথা বললে মোদী নিজে দেখা করবেন তার

মোদীর ওপরে রাসায়নিক হামলা হতে পারে, ফোন করে ধৃত যুবক

শেষ আপডেট: 30 July 2018 09:05

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিল ২২ বছরের কাশীনাথ মণ্ডল।  তাই সে ফোন করে মোদীর রক্ষীদের বলেছিল, প্রধানমন্ত্রীর ওপরে রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা হতে পারে। তার ধারণা ছিল, ওকথা বললে মোদী নিজে দেখা করবেন তার সঙ্গে। সতর্ক করার জন্য ধন্যবাদ জানাবেন। কাশীনাথের বাড়ি ঝাড়খণ্ডে।  মুম্বইতে সিকিউরিটি গার্ডের চাকরি করে।  তার প্রিয় বন্ধু মারা গিয়েছে নকশালদের আক্রমণে। ভেবেছিল মোদীকে বলবে, নকশাল হানার একটা বিহিত করুন। সেজন্যই সে মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। এনএসজি ফোন পেয়ে বুঝতে পারে মুম্বই থেকে কেউ কল করেছে। তারা মুম্বই পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়।  পুলিশ জানতে পারে, কাশীনাথ ওয়াকেশ্বর অঞ্চলের এক বস্তিতে থাকে।  সোমবার সে মুম্বই সেন্ট্রাল স্টেশনে যখন সুরাটগামী ট্রেনে উঠতে যাচ্ছে, তাকে গ্রেফতার করা হয়।  

```