Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৫০০ কিমি পথ পাড়ি রক্ত দিতে, সত্যিই রেকর্ড গড়লেন দিলীপ বারিক

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ ভাবে রক্তের যে আটটি গ্রুপের কথা আমরা জানি, তার বাইরেও রক্তের গ্রুপ হয়।  সেইরকমই এক বিরলতম গ্রুপের রক্ত দরকার ছিল এক আদিবাসী প্রসূতির।  অনাত্মীয় সেই প্রসূতিকে বাঁচাতে ওড়িশার রৌরকেল্লা থেকে ৫০০ কিলোমিটার দূরে ব্রহ্মপু

৫০০ কিমি পথ পাড়ি রক্ত দিতে, সত্যিই রেকর্ড গড়লেন দিলীপ বারিক

শেষ আপডেট: 21 October 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ ভাবে রক্তের যে আটটি গ্রুপের কথা আমরা জানি, তার বাইরেও রক্তের গ্রুপ হয়।  সেইরকমই এক বিরলতম গ্রুপের রক্ত দরকার ছিল এক আদিবাসী প্রসূতির।  অনাত্মীয় সেই প্রসূতিকে বাঁচাতে ওড়িশার রৌরকেল্লা থেকে ৫০০ কিলোমিটার দূরে ব্রহ্মপুরে গেলেন দিলীপ বারিক নামে এক ব্যক্তি। ওড়িশার গঞ্জাম জেলার প্রতাপপুর ব্লকের মন্দাসিংহি গ্রামের বাসিন্দা সবিতা রায়তা।  ১৩ অক্টোবর ব্রহ্মপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে এক কন্যাসন্তানের জন্ম দেন।  এ জন্য তাঁর সিজার করতে হয়।  সন্তানের জন্ম দেওয়ার পরেই তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ভীষণ ভাবে কমে যায়।  তখনই তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়।  কিন্তু তাঁর রক্তের গ্রুপ হল বিরলতম বম্বে এ পজিটিভ। তখন সোশ্যাল মিডিয়ায় রক্তের খোঁজ করতে শুরু করেন হাসপাতালের ব্লাডব্যাঙ্কের দায়িত্বে থাকা চিকিৎসক রশ্মিতা পাণিগ্রাহী।  তখন ভুবনেশ্বরের একটি রক্তদাতাদের গ্রুপে দিলীপ বারিকের সন্ধান পান, যাঁর রক্তের গ্রুপ বম্বে এ পজিটিভ।  তখনই সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে দিলীপ বারিকের সঙ্গে যোগাযোগ করেন রশ্মিতা পাণিগ্রাহী।  রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন দিলীপ। তিনি রওনা হন ব্রহ্মপুরের দিকে।  পাণিগ্রাহী জানিয়েছেন, ভারতে আড়াই লক্ষ লোকের মধ্যে মাত্র এক জনের এই রক্তের গ্রুপ পাওয়া যায়। বম্বেতে এই গ্রুপের রক্তের সন্ধান প্রথম পাওয়া যায়।  তাই এই গ্রুপের রক্তের নাম বম্বে গ্রুপ।  তারও আবার বেশ কয়েকটি উপগ্রুপ রয়েছে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/

```