
শেষ আপডেট: 16 March 2023 03:03
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিককে খুন করার অভিযোগে গ্রেফতার হল এক মহিলা। জানা গিয়েছে, সেই যুবকের (man) সঙ্গে মহিলার বেশ কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এমনসময় তিনি আত্মহত্যার হুমকি (threat) দিলে প্রেমিকা (girlfriend) নিজেই খুন করে দেয় তাঁকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে (Jamshedpur)।
মৃত যুবকের নাম সুবোধ পাণ্ডে, তিনি পেশায় একজন পুরোহিত। সূত্রের খবর, তাঁর বাড়িতে স্ত্রী এবং এক পুত্রসন্তানও রয়েছে। গত এক বছর ধরে সারদা তিওয়ারি নামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। এমনকী তাঁরা দু'জন পারশুডি এলাকায় একটি অ্যাপার্টমেন্টও ভাড়া নেন। হামেশাই সেখানে তাঁরা যেত বলে জানা গিয়েছে।
গত ২ মার্চ ফের ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল দু'জন। জানা যায়, সেখানে মদ্যপান করার পর দু'জনে ঘনিষ্ঠ হয়। এরপরই হঠাৎ একে অপরের সঙ্গে ঝামেলা বেঁধে যায় তাঁদের। ঝগড়া এমন জায়গায় পৌঁছয় যে, প্রায় হাতাহাতি হওয়ার জোগাড়! শেষে ওই যুবক একটি কাপড় নিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে তাতে নিজের গলা ঢুকিয়ে দেয়। আর চেয়ারের উপর দাঁড়িয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দিতে থাকে সারদাকে।
এরপরই ঘটে অঘটন! রেগে গিয়ে এক লাথি মেরে চেয়ারটি ফেলে দেয় মহিলা। সঙ্গে সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে পড়েন ওই পুরোহিত। দমবন্ধ হয়ে ওখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় সারদা। অবশেষে ৬ মার্চ উদ্ধার হয় তাঁর দেহ। পরে যুবকের পরিবার জানতে পেরে সারদার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। তল্লাশিতে নেমে গ্রেফতার করা হয় তাঁকে। পরে জেরার সময় নিজের অপরাধ কবুল করেছেন সারদা।
একইসঙ্গে মহিলা বলে, "সুবোধ আমার জমিজমা এবং গয়নাগাটি নিয়ে বিক্রি করে দিয়েছিল। এই নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হতো আমাদের। এমনকী আমি যখনই তাঁকে নিজের জমি, গয়না ফেরানোর কথা বলতাম, তখনই শুরু হতো মারধর।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৪৩ ফুট গভীর কুয়োয় আটকে মৃত্যু! প্রিন্স হতে পারল না সাত বছরের লোকেশ