Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

অঘোরে ঘুমিয়ে মা, পাশ থেকে একরত্তিকে তুলে নিয়ে গেল চোর! দেখুন হাড়হিম করা ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: রেল স্টেশনে (Railway Station) ঘুমোচ্ছে (sleeping) একদল মানুষ। সেখানেই সাত মাসের শিশু (baby) সন্তানকে নিয়ে অঘোরে ঘুমিয়ে রয়েছে মা (mother)। অতি সন্তর্পনে এসে সেই ঘুমন্ত মায়ের পাশ থেকেই ছেলেকে তুলে নিয়ে গেল (Steals) শিশু

অঘোরে ঘুমিয়ে মা, পাশ থেকে একরত্তিকে তুলে নিয়ে গেল চোর! দেখুন হাড়হিম করা ভিডিও

শেষ আপডেট: 28 August 2022 13:23

দ্য ওয়াল ব্যুরো: রেল স্টেশনে (Railway Station) ঘুমোচ্ছে (sleeping) একদল মানুষ। সেখানেই সাত মাসের শিশু (baby) সন্তানকে নিয়ে অঘোরে ঘুমিয়ে রয়েছে মা (mother)। অতি সন্তর্পনে এসে সেই ঘুমন্ত মায়ের পাশ থেকেই ছেলেকে তুলে নিয়ে গেল (Steals) শিশু-চোর। কিচ্ছুটি জানতে পারলেন না মা। স্টেশনে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনই হাড়হিম করা দৃশ্য, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) মথুরা (Mathura) স্টেশনে। শচীন কৌশিক নামে এক ব্যক্তি টুইটারে শেয়ার করেছেন সেই ভিডিও। সেও ভিডিওতে দেখা যাচ্ছে, মথুরা স্টেশনে রাতে ঘুমিয়ে রয়েছেন একদল লোক। তাঁদের মধ্যেই রয়েছেন এক মা ও তাঁর ছোট্ট শিশু। দূর থেকে একটি লোককে সেদিকে এগিয়ে আসতে দেখা যায়। সাদা জামা ও কালো প্যান্ট পরা লোকটি এদিক ওদিক দেখতে দেখতেই ঘুমন্ত মায়ের পাশ থেকে হাত ধরে টেনে তুলে নেয় একরত্তিকে। তারপর এদিক ওদিক দেখতে দেখতে দ্রুত পা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।

https://twitter.com/upcopsachin/status/1563530945386672138?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1563733844477501440%7Ctwgr%5E3f1a7d0d3d5a6325541cf5d7723b6566cfab18f6%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Futtar-pradesh%2Fviral-video-watch-man-tiptoes-near-sleeping-mother-steals-her-baby-mathura-railway-station-5597355%2F

নেটিজেনদের কাছে ভিডিওতে যথাসম্ভব বেশি রি-টুইট করার আর্জি জানিয়েছেন শচীন। এরপরেই তা নজরে আসে পুলিশের। আপাতত মথুরা স্টেশন এর সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় কী, কেনই বা সেইভাবে শিশুটিকে চুরি করে নিয়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হুহু করে ছুটছিল ট্রেন, ঝাড়খণ্ডের জঙ্গলে চালকের বুদ্ধিতে প্রাণ বাঁচল এক ডজন হাতির


```