Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বান্ধবী, স্ক্রু-ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে তাঁকে খুন করল যুবক

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বান্ধবী। ফোন করলেও সাড়া মিলছিল না। সেই রাগেই ২০ বছরের তরুণীর বাড়িতে পৌঁছে স্ক্রু-ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে তাঁকে খুন করল যুবক (Man stabs woman 51 times)। ভয়ঙ্কর ঘটনাটি ঘট

যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বান্ধবী, স্ক্রু-ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে তাঁকে খুন করল যুবক

শেষ আপডেট: 27 December 2022 10:35

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বান্ধবী। ফোন করলেও সাড়া মিলছিল না। সেই রাগেই ২০ বছরের তরুণীর বাড়িতে পৌঁছে স্ক্রু-ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে তাঁকে খুন করল যুবক (Man stabs woman 51 times)।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের (Chhattishgarh) করবা জেলার পাম্প হাউজ কলোনিতে। সূত্রের খবর, অভিযুক্তের সঙ্গে তরুণীর পরিচয় হয়েছিল ৩ বছর আগে। তখন বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করত অভিযুক্ত। সেই সময় বাসে নিয়মিত যাতায়াত করতেন ওই তরুণী। তখনই দুজনের বন্ধুত্ব হয়।

পরে কর্মসূত্রে গুজরাতের আমদাবাদে চলে যায় অভিযুক্ত। তারপরেও ফোনে যোগাযোগ ছিল দুজনের। কিন্তু সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেন তরুণী। অভিযুক্ত বারবার ফোন করা সত্ত্বেও ফোন ধরছিলেন না তিনি।

এরপর গত ২৪ ডিসেম্বর তরুণীর বাড়িতে চলে যায় অভিযুক্ত। সেই সময় ওই তরুণী ছাড়া বাড়িতে কেউই ছিলেন না। সেই সুযোগে তরুণীর মুখে বালিশ চাপা দিয়ে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে তাঁকে ৫১ বার কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে বাড়িতে ফিরে এসে তরুণীর ভাই দেখেন, রক্তের স্রোতের মধ্যে পড়ে রয়েছেন দিদি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তরুণীর ভাই জানিয়েছেন, দিদি যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পর থেকেই তাঁকে ও বাড়ির লোককে ফোনে হুমকি দিত অভিযুক্ত। ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে আপাতত পলাতক। তাকে খুঁজে বের করার জন্য একাধিক দল গঠন করেছে পুলিশ।

শেষ ইচ্ছে ছিল, হাসপাতালেই বিয়ে করলেন মেয়ে, দু'ঘন্টা পরে চোখ বুঝলেন মা


```