Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সম্পর্ক রাখেনি প্রেমিকা, তাঁর স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল প্রাক্তন প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক ছিন্ন করে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল প্রেমিকা। সেই রাগে প্রাক্তন প্রেমিকার স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক (Man stabbed to death)। ঘটনাটি ঘটেছে রাজকোটের (Rajkot) মালভিয়ানগর এলাকায় শুক্রবার রাতে।

সম্পর্ক রাখেনি প্রেমিকা, তাঁর স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল প্রাক্তন প্রেমিক

শেষ আপডেট: 5 March 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক ছিন্ন করে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল প্রেমিকা। সেই রাগে প্রাক্তন প্রেমিকার স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক (Man stabbed to death)।

ঘটনাটি ঘটেছে রাজকোটের (Rajkot) মালভিয়ানগর এলাকায় শুক্রবার রাতে। মৃতের নাম কিষাণ ডোডিয়া (২২)। ৪ বছর আগে কিষাণের সঙ্গে বিয়ে হয়েছিল রাধিকা নামে এক তরুণীর। বিয়ের আগে হীরেন পারমার নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল রাধিকার। কিন্তু সেই সম্পর্ক ভেঙে দিয়ে কিষাণকে বিয়ে করেন রাধিকা।

অভিযোগ, সেই ঘটনা মেনে নিতে পারেনি হীরেন। স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার জন্য রাধিকাকে প্রায়ই বিরক্ত করত সে। প্রাক্তন প্রেমিকার বিবাহিত জীবনে সে নিয়মিত হস্তক্ষেপ করত। এমনকী, ৪ মাস আগে একবার জোর করে দম্পতির বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করেছিল হীরেন।

পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে কাঞ্চা নামে আরও এক যুবককে সঙ্গে নিয়ে কিষাণকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মেরে পালিয়ে যায় হীরেন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

ঘটনায় কাঞ্চা এবং হীরেনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

জুমের প্রেসিডেন্টের চাকরি গেল, বিনা কারণেই বরখাস্ত করল কোম্পানি! ছাঁটাই চলছেই


```