Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বছরের শেষ দিনে টাইমস স্কোয়ারে রক্তারক্তি! গৃহহীন ব্যক্তিকে ছুরি মেরে ক্ষতবিক্ষত করল যুবক

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষ দিনে এক গৃহহীন ব্যক্তিকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে কথা কাটাকাটি এবং তা থেকে হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। তারপরেই পকেট থেকে ছুরি ও ব্লেড বের করে তা দিয়ে

বছরের শেষ দিনে টাইমস স্কোয়ারে রক্তারক্তি! গৃহহীন ব্যক্তিকে ছুরি মেরে ক্ষতবিক্ষত করল যুবক

শেষ আপডেট: 1 January 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষ দিনে এক গৃহহীন ব্যক্তিকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে কথা কাটাকাটি এবং তা থেকে হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। তারপরেই পকেট থেকে ছুরি ও ব্লেড বের করে তা দিয়ে ওই গৃহহীন (homeless) ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দেয় অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ নিউইয়র্কের (New York) টাইমস স্কোয়ারে (Times Square Knife attack) । নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ৪১ বছর বয়সি ওই ব্যক্তি আসলে গৃহহীন। ঘটনার সময় তিনি ৭ এভিনিউ এবং ৪০ স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় বসে ছিলেন। সেই সময় কালো জামা এবং কালো জ্যাকেট পরে আনুমানিক কুড়ি বছর বয়সি এক যুবক সেখানে আসে। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুজন। হাতাহাতির মধ্যে আচমকাই পকেট থেকে একটি ছুরি এবং ব্লেড বের করে সেগুলি দিয়ে গৃহহীন ওই ব্যক্তিকে আঘাত করে অভিযুক্ত।

ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় ওই যুবক। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৪১ বছর বয়সি জখম হওয়া ব্যক্তি। তাঁর বুকে ও পিঠে ছুরির আঘাতে গুরুতর ক্ষত তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা প্রাথমিকভাবে আশঙ্কাজনক বলে জানানো হলেও পরে পুলিশ জানায়, স্থিতিশীল রয়েছেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের অপরাধের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে অন্তত ২৫ বার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, গৃহহীন ওই ব্যক্তি এবং অভিযুক্ত যুবক পরিচিত ছিল। দুটি দলের মধ্যে সংঘাতের কারণেই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত পথ দুর্ঘটনায়, বছরের প্রথম দিনেই মর্মান্তিক কাণ্ড নিউটাউনে


```