Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের প্রস্তাবে না করায় মহিলা কনস্টেবলকে গুলি যুবকের, মধ্যপ্রদেশের ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: এক বছর ২৩-এর মহিলা কনস্টেবলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যুবক। কিন্তু নাকচ করে দিয়েছিলেন ওই কনস্টেবল। শেষমেশ ভয়াবহ ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বদলা নিতে মহিলা কনস্টেবলকে গুলি করল যুবক। তারপর ওই বন্দুক দিয়েই নিজের বুকে গুলি করে তরুণ।

বিয়ের প্রস্তাবে না করায় মহিলা কনস্টেবলকে গুলি যুবকের, মধ্যপ্রদেশের ঘটনা

শেষ আপডেট: 24 November 2020 17:52

দ্য ওয়াল ব্যুরো: এক বছর ২৩-এর মহিলা কনস্টেবলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যুবক। কিন্তু নাকচ করে দিয়েছিলেন ওই কনস্টেবল। শেষমেশ ভয়াবহ ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বদলা নিতে মহিলা কনস্টেবলকে গুলি করল যুবক। তারপর ওই বন্দুক দিয়েই নিজের বুকে গুলি করে তরুণ। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বারওয়ানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধেবেলা এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। ঘটনাটি ঘটেছে গদকপুর নামের একটি জায়গায়। জানা গিয়েছে তরুণী কনস্টেবল একটি বিয়েবাড়িতে নেমন্তন্ন যাচ্ছিলেন। সেই সময়েই ধাওয়া করে তাঁর উপর হামলা চালায় করণ ঠাকুর নামের ওই যুবক। গলায় গুলি লাগে ওই মহিলা কনস্টেবলের। এরপরই হাতে থাকা বন্দুক দিয়ে নিজের বুকে গুলি করে যুবক। পুলিশ কর্তা তিলক সিং বলেন, চলন্ত গাড়িতে থাকার সময়েই কনস্টেবলকে তাক করে গুলি চালায় যুবক। গাড়ির কাচ তোলা থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তরুণী। রাজগড়ে পোস্টিং ছিলেন তিনি।ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ের জন্য ছুটিতে গিয়েছিলেন। মধ্যপ্রদেশ পুলিশের ডিআইজি বলেছেন, তরুণী কনস্টেলের অস্ত্রোপচার হয়েছে। তারপর তিনি জবানবন্দিতে জানিয়েছেন, ওই যুবক দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত করছিল। বার বার বিয়ের প্রস্তাব দিয়েও রাজি না হওয়ায় এদিন এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

```