Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রেমের চেয়ে দেশ বড়, অভিনন্দনের নামে মেহেন্দি করে বিয়ের আসরে বর

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে মোতায়েন জওয়ান এবং কম্যান্ডারের সাহসের সেলাম জানাচ্ছে গোটা দেশ৷ তবে সব চেয়ে বেশি নজর কেড়ে নিয়েছেন অভিনন্দন। শত্রুমাটিতে ধরা পড়ার পরে তাঁর অসমসাহসিক আচরণে মুগ্ধ সারা দেশবাসী। তাই তাঁর ফেরার পরে যুব সম্প্রদায়ের এক

প্রেমের চেয়ে দেশ বড়, অভিনন্দনের নামে মেহেন্দি করে বিয়ের আসরে বর

শেষ আপডেট: 8 March 2019 05:36

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে মোতায়েন জওয়ান এবং কম্যান্ডারের সাহসের সেলাম জানাচ্ছে গোটা দেশ৷ তবে সব চেয়ে বেশি নজর কেড়ে নিয়েছেন অভিনন্দন। শত্রুমাটিতে ধরা পড়ার পরে তাঁর অসমসাহসিক আচরণে মুগ্ধ সারা দেশবাসী। তাই তাঁর ফেরার পরে যুব সম্প্রদায়ের একটি বড় অংশে হিড়িক উঠেছে তাঁর গোঁফের স্টাইল নকল করায়। কোনও ব্যবসায়ী আবার শাড়িতে ছাপিয়ে ফেলেছেন অভিনন্দনের মুখ। কিন্তু ইন্দোরের এক যুবক যেন এ সব কিছু ছাপিয়ে অভিনন্দন-মুগ্ধতার এক নতুন উদাহরণ স্থাপন করল। বিয়ের পিঁড়িতে বসার আগে হাতে আঁকল অভিনন্দনের ছবি। মধ্যপ্রদেশের কিছু এলাকায় বিয়ের আগে বর ও কনে উভয়েরই হাতে মেহেন্দি পরার রেওয়াজ আছে। পরস্পর পরস্পরের নাম লেখেন বা ছবি আঁকেন হাতে। কিন্তু ইন্দোরের রিঙ্গনোদিয়ার বাসিন্দা শুভম জাট তাঁর হাতের মেহেন্দিতে স্ত্রীয়ের ছবির পরিবর্তে উইং কম্যান্ডর অভিনন্দনের ছবি আঁকিয়ে নজির গড়ল৷ পারিবারিক সূত্রের খবর, এই মেহেন্দি পরার আগে শুভম তাঁর হবু স্ত্রী-কে ফোন করে বলে, "তুমি আমার মনের ভিতরে  আছো। তবে মনের থেকে বড় দেশ৷ সেই কারনেই অভিনন্দনকে এঁকে রাখতে চাই আমি৷" শুভম জানায়, অভিনন্দনকে নিয়ে সারা দেশ গর্বিত৷ যে ভাবে সে পাকিস্তানি সেনার হাত থেকে মাথা উঁচু করে দেশে ফিরেছে, প্রত্যেকটি দেশবাসী এই সাহসিকতায় প্রভাবিত হয়েছে৷ তিনি বলেন, বীর জওয়ানেরা যে ভাবে ২৪ ঘণ্টা নিজের প্রাণের পরোয়া না করে দেশের রক্ষা করেন, তাঁদের জন্য সব সময় কিছু করতে ইচ্ছে করে৷ তিনি বলেন, "সেই মা ধন্য, যিনি অভিনন্দনের মতো সন্তানের জন্ম দিয়েছেন৷" ভারতের প্রত্যেকটি মানুষ জওয়ানদের পাশে আছে এই বার্তা পাকিস্তান পর্যন্ত পৌঁছতে চায় বলে জানায় এই সদ্যবিবাহিত তরুণ। বিয়েতে উপস্থিত অতিথিরাও বরের এই পদক্ষেপের প্রশংসা করে৷

```