Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিতায় তুলতেই নড়ে উঠল মৃতদেহ, ভূতের ভয়ে পালিয়ে গেল সবাই! তার পর...

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন নিখোঁজ থাকার পরে মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর। জঙ্গলে গবাদি পশু চরাতে গিয়ে মৃত্যু হওয়ায় সকলেই ভেবেছিলেন, হয়তো বিষাক্ত কোনও পোকা বা সাপের আক্রমণে মারা গেছেন তিনি। চিকিৎসকেরা সঠিক কারণ বুঝতে না পারলেও, ডেথ সার্টিফিকেট দিয়

চিতায় তুলতেই নড়ে উঠল মৃতদেহ, ভূতের ভয়ে পালিয়ে গেল সবাই! তার পর...

শেষ আপডেট: 14 October 2019 09:31

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন নিখোঁজ থাকার পরে মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর। জঙ্গলে গবাদি পশু চরাতে গিয়ে মৃত্যু হওয়ায় সকলেই ভেবেছিলেন, হয়তো বিষাক্ত কোনও পোকা বা সাপের আক্রমণে মারা গেছেন তিনি। চিকিৎসকেরা সঠিক কারণ বুঝতে না পারলেও, ডেথ সার্টিফিকেট দিয়ে দেন ওড়িশার গঞ্জাম জেলার কপকহালা গ্রামের ঘটনায়। এর পরে বছর ৫৫-র সীমাঞ্চ মল্লিকের দেহ তৈরি করে শ্মশানে নিয়ে আসেন তাঁর আত্মীয় পরিজনেরা। কিন্তু এ কী! চিতায় চড়ানোর পরে নড়ে উঠল মৃতের মাথা! প্রথমে অনেকেই ভাবেন, ভুল দেখছেন তাঁরা। কিন্তু না, সকলে কী করে ভুল দেখবেন! 'ভূতের ভয়ে' দুদ্দাড়িয়ে পালিয়ে য়ান শ্মশানযাত্রীরা। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এমন ঘটনা দেখে অন্য কোনও আশঙ্কা আর মাথায় আসেনি তাঁদের। দেহে প্রাণ থাকার কথাও ভাবতে পারেননি কেউ। তবু, তাঁদের মধ্যেই এক জন খবর দিয়েছিলেন ডাক্তারকে। সাহস করে ডাক্তারের সঙ্গে শ্মশানেও আসেন তিনি। ততক্ষণে চিতার উপরে উঠে বসেছেন 'মৃত' সীমাঞ্চ। ডাক্তার এগিয়ে গিয়ে পরীক্ষা করেন তাঁকে। জানান, আসলে মৃত্যু হয়নি তাঁর। কোনও কারণে সাময়িক ভাবে হৃদ্স্পন্দন স্তব্ধ হয়ে গিয়েছিল। এর ফলেই সকলে ভাবেন তিনি মারা গেছেন। ততক্ষণে হইহই পড়ে গেছে গোটা গ্রামে। খবর পেয়ে ফিরে আসেন আত্মীয়-পরিজন-সহ অন্য শ্মশানযাত্রীরাও। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার গবাদি পশু চরাতে গভীর জঙ্গলে গেছিলেন সীমাঞ্চ। সন্ধেয় সমস্ত ছাগল, ভেড়া ফিরে এলেও তিনি ফেরেননি। পরের দিন সন্ধ্যায় তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান গ্রামের কিছু বাসিন্দা। শরীরে প্রাণের স্পন্দন ছিল না। বাড়িতে খবর দেওয়া হলে, তাঁকে মৃত ভেবে বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসক এসেও হৃদ্স্পন্দন খুঁজে পাননি। এর পরেই সবাই মিলে তাঁর সৎকারের আয়োজন করেন। কিন্তু শ্মশানে যাওয়ার পরেই আচমকা জীবন্ত হয়ে ওঠেন মৃত ওই ব্যক্তি! চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচণ্ড জ্বরের ঘোরে সাময়িক ভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই কৃষিজীবী ও পরিশ্রমী মানুষটি। এই অবস্থায় ক্ষীণ হয়ে গিয়েছিল তাঁর হৃদস্পন্দনও। সেই কারণেই বাড়ির সকলে এবং স্থানীয় চিকিৎসক নাড়ি পাননি তাঁর। ফলে তাঁরা ভেবে নেন, মারা গেছেন সীমাঞ্চ। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে আনার পরে, চিকিৎসায় সাড়া দিয়ে এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।

পড়ুন, দ্য ওয়াল পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```