Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্ধ্রের পর বারাণসী, ফের অভাবের বলি তিন শিশু, মেয়েদের বিষ খাইয়ে আত্মঘাতী বাবা

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে দুই শিশুর অনাহারে মৃত্যুর ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল দেশে। খিদের জ্বালা মেটাতে দলা দলা মাটি খেত তারা। অভাবের তাড়নায় উদাসীন ছিল বাবা-মাও। মর্মান্তিক সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটল দেশে। এ

অন্ধ্রের পর বারাণসী, ফের অভাবের বলি তিন শিশু, মেয়েদের বিষ খাইয়ে আত্মঘাতী বাবা

শেষ আপডেট: 8 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে দুই শিশুর অনাহারে মৃত্যুর ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল দেশে। খিদের জ্বালা মেটাতে দলা দলা মাটি খেত তারা। অভাবের তাড়নায় উদাসীন ছিল বাবা-মাও। মর্মান্তিক সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটল দেশে। এ বার নিজের তিন শিশু কন্যাকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মেয়েদের মৃত্যুর পর সেই বিষেই আত্মঘাতী হয়েছেন বাবা নিজেও। ঘটনাস্থল বারাণসী। নয়া সড়ক এলাকার বাসিন্দা দীপক গুপ্ত চাকরি খুইয়েছিলেন অনেক আগেই। পাঁচ জনের সংসারে স্ত্রী ও তিন মেয়ে নিবিয়া (৯), অদ্বৈতা (৭) ও রিয়া (৫)। সংসার খরচ তুলতে হিমশিম খেতেন ত্রিশের যুবক দীপক। এলাকাবাসীর দাবি, এই অভাবের কারণেই স্ত্রীয়ের সঙ্গে তাঁর ঝামেলা লেগে থাকত। এমনকি প্রায়ই আত্মহত্যার কথা বলতেন দীপক। পুলিশ জানিয়েছে, দীপকের বাড়ি থেকে গোটা দিন কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন মাটিতে নিথর পড়ে রয়েছে তিন শিশুর দেহ। পাশেই পড়ে রয়েছেন দীপক। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে চার জনের। পুলিশের দাবি, নিজের তিন মেয়েকে বিষ খাইয়ে নিজেও সেটা খেয়েছিলেন দীপক। অন্ধ্রপ্রদেশের বছর পাঁচেকের সন্তোষ ও ভেন্নালা বিষাক্ত, নোংরা মাটি খেয়ে মরেছিল। স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার কমিশন গলা চড়ালেও প্রশাসন দাবি করেছিল নেশারু বাবা-মায়ের চরম গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। অনাহারের বিষয়টা নিছকই গৌণ ও ভ্রান্ত ধারণা। এ বারের ঘটনা বারাণসীতে। স্থান, সময়, কারণ আলাদা হলেও বিষয়টা সেই একই। অনাহার, অভাব, যার চূড়ান্ত পরিণতি বিষ খেয়ে মৃত্যু। নিজের মেয়েদের বিষ খাওয়াতেও দ্বিধা করেননি বাবা। আগামী ১৯ মে মোদীর কেন্দ্র বারাণসীতে ভোট। নির্বাচনী উত্তাপে হয়তো এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু বারংবার দারিদ্র্য, অভাবের কারণে যে মৃত্যুর ঘটনাগুলি নিরন্তর ঘটে চলেছে তার সমাধান কতটুকু হবে, সেটা এখনও অজানা। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-starvation-death-in-andhra-two-children-die-after-eating-mud-for-food/

```